Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: হুগলি, অমল চক্রবর্তী: রাজ্যে বিধানসভা (TMC Councillor Resign) নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। চন্দননগরেও হার হয়েছে তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেনের। সেই পরাজয়ে টালমাটাল অবস্থা হয়েছে চন্দননগর কর্পোরেশনের।
কাউন্সিলরদের আচমকা পদত্যাগ (TMC Councillor Resign)
৩৩ ওয়ার্ড বিশিষ্ট চন্দননগর কর্পোরেশনে ৩১ জন তৃনমূল (TMC Councillor Resign) কাউন্সিলর ছিলেন। ২ জন সিপিআইএম এর। আচমকা শুক্রবার সকালেই পাঁচজন কাউন্সিলর পদত্যাগ করেন। আর রাতে ২৫ জন পদত্যাগ পত্র দেন কর্পোরেশনের চেয়ারপারসন স্নিগ্ধা রায়ের কাছে। মেল মারফত পদত্যাগ পত্র কমিশনারকেও পাঠিয়ে দেন কাউন্সিলররা। নিয়ম অনুযায়ী চেয়ারপারসন পদত্যাগ পত্র কর্পোরেশনের কমিশনারের কাছে পৌঁছে দেবেন।
কী জানালেন মেয়র? (TMC Councillor Resign)
পদত্যাগ করে চন্দননগরের বিদায়ী মেয়র রাম চক্রবর্তী বলেন, “বিধানসভা নির্বাচনে আমাদের পরাজয় হয়েছে। মানুষের রায় মাথা পেতে নিয়েছি। তারপরও ভেবেছিলাম পুরো নিগমের পরিষেবা চালিয়ে যেতে পারবো। কিন্তু পুরো নগর উন্নয়ন দপ্তর থেকে নির্দেশ দেওয়া হল পুরসভার খরচের অডিট হবে। অর্থনৈতিক স্বাধীনতাও থাকল না। সামান্য চায়ের খরচ গাড়ির তেলের খরচ সেগুলো আমরা পাচ্ছিলাম না। নাগরিকদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরী হবে মনে করে কয়েকদিন অপেক্ষার পর আমরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিলাম। যদি কোন কাজই না করতে পারি তাহলে চেয়ার আগলে বসে থাকার কোন মানে হয় না। নাগরিকদের কাছে আমাদের জবাব দিতে হবে। তাই এই সিদ্ধান্ত। আমাদের পদত্যাগ করার জন্য কেউ জোর করেনি। নতুন সরকার তৈরি হয়েছে আশা করি তারা মানুষের পরিষেবার দিকে নজর দেবেন। চন্দননগর খুব সুন্দর একটি শহর। এই শহরকে রক্ষা করতে হবে সবাই মিলে। নির্বাচনে জয় পরাজয় থাকবে।”
আরও পড়ুন: Teachers Association Forms: সরকারি শিক্ষা ভবনে তৃণমূল শিক্ষক সংগঠনের ফর্ম উদ্ধার, তদন্তে পুলিশ
চন্দনগর কর্পোরেশনের আরও একজন তৃণমূল কাউন্সিলর যদিও এতদিন পদত্যাগ করেননি। পদত্যাগ করেননি সিপিএম এর দুই কাউন্সিলরও।


