Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকাল দশ টাকা বা কুড়ি টাকার নোট হাতে (Plastic Rupee Note) নেওয়া যায়না, মানি ব্যাগে রাখাও যায়না, সবকিছুতেই ছিঁড়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে। সকল টাকা লেনদেনকারীর এই একই অভিযোগ। এবার এই অভিযোগ মেটাতেই নয়া উদ্যোগ নিল রিজার্ভ ব্যাঙ্ক।
কী উদ্যোগ রিজার্ভ ব্যাঙ্কের? (Plastic Rupee Note)
সূত্রের খবর, রিজার্ভ ব্যাঙ্কের তরফে (Plastic Rupee Note) এই নিয়ে চিন্তা ভাবনা করা হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে নোটগুলি এবার কাগজের বদলে যাতে পলিমার বা প্লাস্টিকের করা হয়। প্লাস্টিক সাধারণত নষ্ট হয়না তাড়াতাড়ি, দীর্ঘ সময় ধরে চালানো যায়, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনায় সমর্থন করেছে ভারত সরকার বলেও জানা গেছে।
আরও পড়ুন: Summer Weather Forecast: দক্ষিণে বাড়বে গরম, দেখা দেবে না বৃষ্টি!
নোটের ভোলবদল
দীর্ঘ দশ বছর আগে বদলে গিয়েছিল নোটের চেহারা। অনুজ্জ্বল রঙের বদলে জায়াগা করে নিয়েছিল উজ্জ্বল রঙের কমলা, গোলাপি, হলুদ, সবুজ নোট। কিন্তু বাজারে আসার কয়েকদিন পরেই নোটের মেটেরিয়াল অর্থাৎ কাগজ নিয়ে খুঁতখুঁতেমি মনে হয়েছে অনেকের। একটু পাতলা কাগজ, সহজেই ছিঁড়ে যাচ্ছে, নোংরাও হচ্ছে তাড়াতাড়ি, এমনই বক্তব্য ছিল অনেকের। এরপরই রিজার্ভ ব্যাঙ্ক এই যুগান্তকারী সিদ্ধান্ত নিতে চলেছে বলে খবর।


