Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন রোদের তাপে ঝলসে (Summer Weather Forecast) যাবে মানুষ। দু’দিন আগে বৃষ্টি দেখা দিলেও, গরম কোমর নাম নেই। তবে দু’দিন আর্দ্রতার পরিমান সামান্য কম আছে বলে খানিকটা রেহাই। নাহলে এই খটখটে রোদ, অতিরিক্ত ঘাম, সান বার্ন যেন প্রকৃতির কাছে মানুষকে অসহায় করে তুলেছে। সকলের মনে তাই একটাই প্রশ্ন, আবার বৃষ্টি হবে কবে?
কী জানাল হাওয়া অফিস? (Summer Weather Forecast)
আবহাওয়া দফতর সূত্রে খবর, (Summer Weather Forecast) রবিবার বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস ছিল, কিন্তু সোমবার থেকে তা আর নেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের কোথাও প্রবল বৃষ্টির পূর্বাভাস নেই, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত জায়গায় বৃষ্টি হতে পারে, কিন্তু তাতে গরম কমবে না মোটেই।

আরও পড়ুন: Messi Statue Kolkata: ভাঙা পড়বে মেসির স্ট্যাচু, শুরু প্রস্তুতি
উত্তরবঙ্গে বৃষ্টি
উত্তরে বৃষ্টির সম্ভাবনা বেড়েই চলেছে। মঙ্গলবার থেকে বৃষ্টির শুরু বলে জানা যাচ্ছে। বুধবার থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আরও বাড়বে বলে জানা যাচ্ছে। কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং-এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলেই জানা গেছে।


