Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে ক্রমবর্ধমান তীব্র গরম ও তাপপ্রবাহের জেরে স্কুল শিক্ষার্থীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার (School Education)। ১ জুন ২০২৬ তারিখে স্কুল শিক্ষা দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী দুই সপ্তাহের জন্য স্কুলগুলি চাইলে তাদের একাডেমিক সেশন সকালের শিফটে স্থানান্তরিত করতে পারবে।
‘ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস’ (School Education)
পার্বত্য অঞ্চল ব্যতীত সমস্ত জেলার ‘ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস’ (DI)-দের এই বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্র-ছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এবং পড়াশোনার ক্ষতি না করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো এই সময়সূচী পরিবর্তন করতে পারবে।

আরও পড়ুন: Bulldozer Action: বেআইনি নির্মাণ রুখতে কড়া কলকাতা পুরসভা: জারি বুলডোজার অ্যাকশন
আগামী দুই সপ্তাহের জন্য (School Education)
সমস্ত স্কুলকে দ্রুত এই সিদ্ধান্তের কথা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে যাতে শিক্ষক এবং শিক্ষার্থীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারেন। আগামী দুই সপ্তাহের জন্য স্কুলগুলি চাইলে তাদের একাডেমিক সেশন সকালের শিফটে স্থানান্তরিত করতে পারবে। তীব্র গরমের জেরে স্কুল মর্নিং শিফটে করার নির্দেশ! বড় সিদ্ধান্ত রাজ্য শিক্ষা দপ্তরের



