Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আফগানদের বিরুদ্ধে টেস্টের আগেই গম্ভীরের সঙ্গে যুক্ত হবে স্পিন বোলিং কোচ (Sairaj Bahutule)।
ভারতীয় দলে নতুন স্পিন বোলিং কোচ (Sairaj Bahutule)
আইপিএল শেষ এখন থেকেই সামনের সূচি নিয়ে ব্যস্ত ভারতীয় ক্রিকেট দল। আফগানিস্তানের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। এবার সেই টেস্টের আগে ভারতীয় দলে বেশ কিছু পরিবর্তন এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগে থেকেই চর্চায় ছিল এবার তাতেই সিলমোহর পড়ল। ভারতীয় দলের সঙ্গে যুক্ত হচ্ছেন নতুন বোলিং কোচ (Sairaj Bahutule)।
আফগানদের বিরুদ্ধে সিরিজের আগে প্রাক্তন ভারতীয় লেগ স্পিনার সাইরাজ বাহুতুলেকে ভারতের জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ করেছে ভারতের ক্রিকেট বোর্ড। শোনা যাচ্ছে গৌতম গম্ভীর এই নিয়ে অনেককদিন ধরেই বোর্ডের কাছে অনুরোধ করছিলেন আর এবার সেই কথা শুনেই এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
ভারত-আফগানিস্তান টেস্ট অনুষ্ঠিত হবে ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত চন্ডিগড়ে। সেই সিরিজ থেকেই ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন সাইরাজ। তবে শুধু টেস্ট ফরম্যাটে নয় ভবিষ্যতে সব ফরম্যাটেই ভারতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি। এই টেস্টের পরেই রয়েছে ওয়ানডে সিরিজ আর সেই সিরিজেও দেখা যাবে তাঁকে (Sairaj Bahutule)।

ভারতীয় দলে বেশ কিছুদিন ধরেই কোচিং সেট-আপে স্পিন বোলিং সংক্রান্ত সমস্যা চলছিল। রাহুল দ্রাবিড় পরবর্তীতে সীতাংশু কোটাক এবং টেন দুশখাতের মত কোচ থাকলেও স্পিন বোলিং সংক্রান্ত বিশেষজ্ঞ কোচ ছিল না দলের সঙ্গে। পেস বোলিং বিভাগের জন্য মর্নি মরকেল থাকলেও স্পিন বিভাগে সেই শূন্যতা থেকেই যাচ্ছিল। এবার সেই শূন্যস্থান পূরণের পাশাপাশি ভারতীয় দল আরও শক্তিশালী হবে বলেই আশা করা হচ্ছে।
২০২৪ সালে নিউ জিল্যান্ডের কাছে এবং দক্ষিণ আফ্রিকার কাছে সিরিজ হারের পরেই ভারতীয় দলকে নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করে টিম ম্যানেজমেন্ট। সেই দুই টেস্ট সিরিজেই স্পিন বিভাগের দুর্বলতা ছিল চোখে পড়ার মত। এরপরেই দলের হেড কোচ গম্ভীর বাহুতুলেকে জাতীয় দলের স্পিন কোচ হিসেবে নিযুক্ত করার অনুরুধ জানান বলেই সূত্রের খবর। এবার সেই সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: School Education: গরমে নাজেহাল পড়ুয়ারা, মর্নিং শিফটের অনুমতি দিয়ে কী বার্তা দিল শিক্ষা দপ্তর?
আইপিএল-এ বাহুতুলে পাঞ্জাব দলের হয়ে স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এর আগে তিনি যুক্ত ছিলেন রাজস্থানের সঙ্গে দীর্ঘদিন। তবে শুধু আইপিএল নয় কেরল, বাংলা, গুজরাট এবং বিদর্ভের একাধিক ঘরোয়া দলের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (বর্তমান সেন্টার অফ এক্সেলেন্স)-এ চার বছর বিশেষজ্ঞ বোলিং কোচ হিসেবে কাজ করেছেন (Sairaj Bahutule)।


