Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভাতেও চলছে চরম ডামাডোল। গত ২২ মে চেয়ারপার্সন মালা রায় অধিবেশন ডাকলেও খোলা হয়নি অধিবেশন কক্ষ। সেই জল গড়ায় কলকাতা হাইকোর্টে(KMC HC)।
বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন (KMC HC)
বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন চেয়ারপার্সন মালা রায়(KMC HC)। সেই সঙ্গে ২২ মে-এর বৈঠকের বৈধ রেজোলিউশন কপি হলফনামা আকারে আগামী ৯ জুনের মধ্যে আদালতে জমা করার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন।
কাউন্সিলরদের ক্লাব রুমে বৈঠক
রাজ্যে পালাবদলের পর গত ২২ মে মাসিক অধিবেশন ডেকেছিলেন কলকাতা পুরসভার চেয়ারপার্সন মালা রায়। কিন্তু পুর কমিশনার বন্ডে বিজ্ঞপ্তি জারি করে অধিবেশন বাতিল করার কথা ঘোষণা করেন। ওই দিন দুপুরে মেয়র ফিরহাদ হাকিম চেয়ারপারসন মালা রায় সহ সমস্ত কাউন্সিলর উপস্থিত হলেও অধিবেশন কক্ষের তালা খোলা হয়নি। শেষে কাউন্সিলরদের ক্লাব রুমে সেই বৈঠকের আয়োজন করা হয়।
কলকাতা হাইকোর্টে মামলা দায়ের (KMC HC)
মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেন, বৈঠক না হলে শহরে যদি কোনও বিপর্যয় হয়, তাহলে তার দায় কে নেবে? পাশাপাশি তিনি দাবি করেন, সচিব নন, বৈঠক বাতিল করতে পারেন শুধু মাত্র চেয়ারপার্সন। এটা গণতন্ত্রের অপমান। এই নিয়ে আইনের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন ফিরাদ হাকিম। তারপরই কলকাতা হাইকোর্টে এই নিয়ে দায়ের হয় মামলা।
আরও পড়ুন: Maa Aahar : মা ক্যান্টিন এবার মা আহার: ৫ টাকাতে কোন খাবারে ভরবে পেট?
মেয়র পারিষদের বৈঠক বাতিল (KMC HC)
রাজ্যে পালাবদলের পর কলকাতা পুরসভার মেয়র পারিষদের বৈঠক বাতিল করার পাশাপাশি সচিবও বদল করে দেয় নতুন সরকার। এদিন মামলার শুনানিতে সচিবকে সহযোগিতা করতে আদালতের নির্দেশের আবেদন করা হয়েছিল। তবে সেই নিয়ে কোন মন্তব্য করেনি হাইকোর্ট।



