Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তৃণমূল সরকারের জমানায় চালু হয়েছিল মা ক্যান্টিন। এবার তা হবে মা আহার। নাম পরিবর্তন রাজ্যের জনপ্রিয় প্রকল্পের। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার(Maa Aahar)।
মা ক্যান্টিন এবার মা আহার কেন্দ্র (Maa Aahar)
ক্ষমতায় এসেই রাজ্যে একের পর এক পরিবর্তন আনতে শুরু করেছে বিজেপি সরকার। এবার পরিবর্তন হতে চলেছে তৃণমূল সরকারের আমলে চালু হওয়া জনপ্রিয় প্রকল্প মা ক্যান্টিন। এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। গোটা রাজ্যে আরও ৫০০টি মা আহার কেন্দ্র খোলা হবে।
মেনু বদল (Maa Aahar)
পাঁচ টাকাতে সেখানেই পেটপুরে মধ্যাহ্নভোজন সারতে পারবেন জনতা। একই সঙ্গে ‘মা আহারে’র মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে শুধু ডিম ভাত নয় ‘মা আহার’ কেন্দ্রগুলি থেকে সপ্তাহে দু’দিন করে মাছ, সপ্তাহে দু’দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি তিনদিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার।
আরও পড়ুন: Everest Bicycle: শাড়ি পরেই অভিযান : সাইকেলে এভারেস্ট বেস ক্যাম্প জয় বাঙালি কন্যা পাপিয়ার
কোনও সামাজিক প্রকল্প বন্ধ নয় (Maa Aahar)
রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যে সব প্রকল্পে আমজনতা উপকৃত হন, তেমন কোনও প্রকল্প বন্ধ করা হবে না। বরং সেগুলিকে আরও বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নতুনরুপে ‘মা আহার’ হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন। একইসঙ্গে বুধবারের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সীমান্ত রক্ষা বাহিনী বা BSF-কে ৩১.৯০৫ একর জমি দেওয়ার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে রাজ্য সরকার।



