Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: কলকাতা পুরসভার (KMC) কমিশনার স্মিতা পান্ডে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করেছেন। এই সম্মেলনে রয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং।
কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ (KMC)
কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে (KMC) বলেছেন, “অনেক রকম রিউমার রটেছে। হকার উচ্ছেদ নিয়ে। নোটিশ এ আই জেনারেটেড করে করা হচ্ছে। কলেজস্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। হকার উচ্ছেদ নিয়ে কোন নোটিশ দেওয়া হয়নি।”
ডিপি সিং বলছেন, “কলকাতা পুলিশ থেকে আমরা দেখেছি এরকম কোন নোটিশ দেওয়া হয়নি। এরকম কোন খবর আমাদের কাছে নেই। ব্ল্যাক টপে মানে রাস্তায় আমাদের ড্রাইভ থাকে। ট্রাফিক স্মুথ করার জন্য। প্রিমনসুন মিটিং বরো ভিত্তিক করা হবে। এর আগে স্টেট ওয়াইজ করা হয়েছে।”
মেয়রের পদত্যাগ? (KMC)
ফিরহাদ হাকিমের পদত্যাগ সম্পর্কে তিনি বলেন, “মেয়র ফিরহাদ হাকিম এখনো পদত্যাগ করেননি। আমরা মনসুন মিটিংয়ে মেয়র পরিষদ যিনি পদত্যাগ করেছেন তাকেও ডাকবো। পদত্যাগ করা একটা বিষয়, পদত্যাগ গ্রহণ করা আরেকটা বিষয়, এখনো সেটা হয়নি।”
আরও পড়ুন: Tarique Rahman: প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়, কোন বার্তা দিতে চান বাংলাদেশের প্রধানমন্ত্রী?
তিনি আরও বলেন, “মেয়র এখনো ফিরহাদ হাকিম। মেয়র পরিষদ নিকাশি তারক সিং পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগ গৃহীত হয়নি। তাকে মনসুন মিটিংয়ে ডাকা হবে। আমরা সব সময় সব রকম দায়িত্বের জন্য প্রস্তুত থাকি। পুরসভার চার কাউন্সিলর অ্যারেস্ট হলেও সেখানে জনপরিষেবা বিঘ্নিত হবে না কারণ প্যারালাল যে প্রশাসনিক সিস্টেম কাজ করার জন্য রয়েছে। বিভিন্ন পর্যায়ে সেই সিস্টেম কাজ করে।”


