Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: তোলাবাজি এবং এক মহিলার শ্লীলতাহানির মত অত্যন্ত গুরুতর অভিযোগ। গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস(Swarup Arrest)। নিউ আলিপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
অভিযোগ ও পুলিশি তৎপরতা (Swarup Arrest)
পুলিশ সূত্রে জানা গেছে, এক মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে নিউ আলিপুর থানায় একটি মামলা রুজু করা হয়। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নিউ আলিপুর থানা এলাকায় ওই মহিলাকে শ্লীলতাহানি করা এবং ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা তোলাবাজি করার অভিযোগ ওঠে।
অভিযোগ পেয়েই তদন্ত শুরু(Swarup Arrest)
অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে নিউ আলিপুর থানার পুলিশ। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া মেনে আজ রাত আনুমানিক ৯টা নাগাদ কলকাতার সাহাপুর কলোনির (২১/৫, সাহাপুর কলোনি, কলকাতা-৫৩) একটি আস্তানা থেকে ৫১ বছর বয়সী স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়।
গুরুতর ধারায় মামলা(Swarup Arrest)
ধৃত স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে নতুন ভারতীয় ন্যায় সংহিতা (BNS, 2023) এবং অস্ত্র আইনের একাধিক অত্যন্ত গুরুতর ধারায় মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার নিম্নলিখিত ধারাগুলি দেওয়া হয়েছে:
৭৫(১)(ii): শ্লীলতাহানি সংক্রান্ত ধারা।
৩০৮(৪) এবং ৩০৮(৫): তোলাবাজি ও জোরপূর্বক অর্থ আদায় সংক্রান্ত ধারা।
১০৯: অপরাধে প্ররোচনা দেওয়া।
৩৫১(৩): অপরাধমূলক ভীতি প্রদর্শন।
৬১: অপরাধমূলক ষড়যন্ত্র।
আরও পড়ুন: Chenab Indo Pak: চেনাব নদীতে ভারতের নতুন প্রকল্প :পাকিস্তানের তীব্র আপত্তি
এর পাশাপাশি তার বিরুদ্ধে ২৫/২৭ অস্ত্র আইন (Arms Act) বা বেআইনি অস্ত্র রাখার ধারাও যুক্ত করা হয়েছে। স্বরূপ বিশ্বাসকে নিউ আলিপুর থানায় নিয়ে আসা হয়েছে। তাকে জেরা করে এই ঘটনার পিছনে আর কে বা কারা জড়িত আছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। শুক্রবার ধৃতকে আলিপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

থানা থেকে স্বরূপকে বের করতে ঝামেলা
থানা থেকে স্বরূপ বিশ্বাসকে বার করা প্রথমে যাচ্ছিল না। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায়। বের করার সময় ছোড়া হয় পচা ডিম পরিস্থিতি সামলাতে নামলো সেন্ট্রাল ফোর্স। পুলিশ সূত্রের খবর, স্বরূপকে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। সেখানেই রাত্রি যাপনের পর তাকে আলিপুর পুলিশ কোর্টে তোলা হবে। ক্ষোভের মুখে ছাড় পায়নি স্বরূপের গাড়িও। তার গাড়িটিও ভাঙচুর করা হয়।



