Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: রক্ষণাবেক্ষণের কাজের জন্য (Kolkata Metro Rail) নভেম্বর ও ডিসেম্বর মাসে একাধিক রবিবার কলকাতা মেট্রোর ব্লু লাইনে পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৫ নভেম্বর, ২২ নভেম্বর, ২৯ নভেম্বর এবং ৬ ডিসেম্বর, এই চারটি রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনও মেট্রো চলবে না।
সকালের প্রথম মেট্রো কখন? (Kolkata Metro Rail)
তবে এই সময়ের মধ্যে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক (Kolkata Metro Rail) উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। সকাল ৯টা থেকে দুই প্রান্ত থেকেই প্রথম মেট্রো পাওয়া যাবে। সন্ধ্যা ৬টার পর, সম্ভাব্যভাবে, গোটা ব্লু লাইনে ফের পরিষেবা শুরু হবে।
ব্লু লাইনে পরিষেবা নিয়ন্ত্রণ (Kolkata Metro Rail)
অন্যদিকে, ১৩ ডিসেম্বর রবিবারও ব্লু লাইনে (Kolkata Metro Rail) পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। ওই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান স্টেশনের মধ্যে মেট্রো চলাচল বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে। ওই দিন দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টায় এবং ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৯টা ১৫ মিনিটে।
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের পর গোটা ব্লু লাইনে পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।
তবে যাত্রীদের জন্য স্বস্তির খবর, এই রবিবারগুলিতে ইয়েলো লাইন এবং গ্রিন লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে। অন্যদিকে, রবিবার হওয়ায় পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।
আরও পড়ুন: Bankura News: বিসর্জনের শোভাযাত্রায় বিবাদ, ধারালো অস্ত্র দিয়ে কোপ! প্রাণ গেল ২৮ বছরের আদিত্যর
তাই ওই দিনগুলিতে যাতায়াতের পরিকল্পনা করার আগে মেট্রোর সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।


