Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নন্দনে অনীক দত্তকে শ্রদ্ধাজ্ঞাপন (Aparajito Movie)। উপস্থিত ছিলেন টলিউডের একাধিক তারকা সহ বিধায়ক। কান্না ধরে রাখতে পারলেন না জিতু কমল ও অনীক-কন্যা ঐশী দত্ত।
নন্দনে অপরাজিত (Aparajito Movie)
নন্দনে বড় পর্দায় ফিরছে ‘অপরাজিত’ (Aparajito Movie)। অপরাজিত নন্দনে রিলিজ করতে দেওয়া হয়নি। অনীক দত্তর ইচ্ছে ছিল এই ছবি যাতে নন্দনে দেখানো হয়। সেই ইচ্ছেকে শ্রদ্ধা জানিয়ে নতুন সরকার সম্মান জানিয়ে নন্দনে রিলিজ করল ছবি ‘অপরাজিত’। ৫জুন থেকে ৭জুন, প্রতিদিন সন্ধ্যা ৬:৩০-এ নন্দনে দেখানো হবে অপরাজিত। আর অপরাজিত-র প্রথম শো ছিল হাউসফুল!

আরও পড়ুন: TMC Change: দল গোছালেন মমতা: দায়িত্ব বাড়ল দোলা ডেরেকের, বক্সিকে সরিয়ে রাজ্য সভাপতি চন্দ্রিমা
নন্দনে উপস্থিত ছিলেন জীতু কমল, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়, স্বপন দাশগুপ্ত, অঞ্জনা বসু, প্রমুখ। ছবির শেষে ছবি ও ছবির পরিচালক সম্পর্কে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা জিতু কমল। কান্নাভেজা গলায় নন্দন প্রাঙ্গনে অনীক দত্তকে শ্রদ্ধা জানালেন তিনি।



