Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভাঙড়ের বোমা মামলায় বৃহস্পতিবার দিনভর শওকত মোল্লার খোঁজে তাঁর বাড়ি ও নানা ঠিকানায় তল্লাশি করেছিল এনআইএ। সেই সময়ে গা ঢাকা দেন প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা(Shaokat Arrest)।
ছেলেকে নিয়ে তল্লাশি (Shaokat Arrest)
শওকতের ছেলেকে নিয়ে নানা জায়গায় তল্লাশি চালায় NIA । মৌখালি থেকে শুরু করে বারুইপুর, সোনারপুরের নানা ঠিকানায় তল্লাশি চালায় এনআইএ। কিন্তু সন্ধান মেলেনি ভাঙড়ের একদা ত্রাস সৃষ্টিকারী নেতার।
আরও পড়ুন: Pak Election MEA: গিলগিট-বালটিস্তানে নির্বাচন নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের কড়া প্রতিবাদ
অবশেষে পুলিশের জালে শওকত(Shaokat Arrest)
গভীর রাতে শওকতের খোঁজে বাসন্তীর চুনোখালি এলাকায় তল্লাশি করে NIA। তার আগে শওকত মোল্লার পরিবারের হাতে সমনের বিজ্ঞপ্তিও তুলে দিয়েছিল NIA। এরপর শুক্রবার দিনভর চলে তল্লাশি চলে। অবশেষে দক্ষিণ ২৪ পরগনার কামাল গাজি এলাকায় হদিশ মেলে তাঁর। শেষ পর্যন্ত পুলিশের জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক।



