Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘদিন ব্যান ছিলেন অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। স্বরূপ বিশ্বাসের সঙ্গে মতভেদ হওয়ায় একাধিক সমস্যার সম্মুখীন হন অনির্বাণ। বেশ কিছু মাস পর আবারও বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে অনির্বাণকে। টলিউডে ব্যান কালচারের শিকার ছিলেন তিনি। Desu 7-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে। স্বরূপ বিশ্বাসের গ্রেফতার হওয়ায় কী বললেন অনির্বাণ?
কী বললেন অনির্বাণ? (Anirban Bhattacharya)
তিনি বলেন, “আমি অনেক আলোকোজ্বল দিকে আছি। কিন্তু যারা গ্ল্যামারগত ও উপার্জনগত দিক দিয়ে পিছিয়ে মানে টেকনিশিয়ানরা, তারা অনেক অসুবিধা ভোগ করেছে।”
আরও পড়ুন: Aparajito Movie: নন্দনে হাউসফুল অপরাজিত, চোখের জলে শ্রদ্ধা জিতু কমলের
প্রসঙ্গত, জানা যাচ্ছে, স্বরূপ বিশ্বাসের সঙ্গে মতের অমিল থাকায় দীর্ঘদিন কাজ পাননি অভিনেতা অনির্বাণ। সাংবাদিকদের সামনেই তিনি বলেছিলেন যে রঘু ডাকাতের পর তিনি আর কাজ পাচ্ছেন না। আপাতত নিজের গানের দল ‘হুলিগানিজম’ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। কিছুদিন আগেই Desu 7-এর মুহরাত-এ দেখা মিলেছে তার। আবার স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর মুখ খুললেন তিনি।


