Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: শিলিগুড়ি পুরনিগম-সহ উত্তরবঙ্গের পাঁচ জেলার পুরসভাগুলিকে নিয়ে আজ রবিবার উত্তরকন্যায় গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। বৈঠকে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিধায়কদের আমন্ত্রণ জানানো হলেও শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শংকর ঘোষকে আমন্ত্রণ না জানানো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

বৈঠকের আমন্ত্রণ পাননি (Agnimitra Paul)
সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার জন্য দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শিলিগুড়ি পুরনিগম সংক্রান্ত বিষয় আলোচ্যসূচিতে থাকলেও শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের নাম আমন্ত্রিতদের তালিকায় নেই বলে জানা গিয়েছে। অন্যদিকে, শিলিগুড়ির মেয়র গৌতম দেবও বৈঠকের আমন্ত্রণ পাননি।
আসছেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)
রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে আসছেন অগ্নিমিত্রা পাল। রবিবার সকাল ৯টায় তিনি বাগডোগরা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর বেলা ১১টায় উত্তরকন্যায় বৈঠকে বসবেন। বৈঠকে বর্ষাকালীন পরিস্থিতি মোকাবিলা, বিপর্যয় ব্যবস্থাপনা, জঞ্জাল অপসারণ, পানীয় জল সরবরাহসহ বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠক করবেন মন্ত্রী (Agnimitra Paul)
বিকেল সাড়ে ৪টায় দার্জিলিং ট্যুরিস্ট লজে পাহাড়ের বিভিন্ন বিষয় নিয়ে আরও একটি বৈঠক করবেন মন্ত্রী। সেই বৈঠকে দার্জিলিং পুরসভার চেয়ারম্যান দীপেন ঠাকুরিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, উত্তরকন্যার বৈঠকে উত্তরবঙ্গের পাঁচ জেলার জেলাশাসক, শিলিগুড়ি পুরনিগমের কমিশনার, বিভিন্ন পুরসভার এক্সিকিউটিভ অফিসার, প্রশাসক এবং সেচ ও জলপথ, পূর্ত, জনস্বাস্থ্য কারিগরি ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিকরা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: Aparajito Movie: নন্দনে হাউসফুল অপরাজিত, চোখের জলে শ্রদ্ধা জিতু কমলের
পরিস্থিতি পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী
উল্লেখ্য, সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের কাজকর্ম নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে এসে পরিস্থিতি পর্যালোচনার জন্য পুর ও নগরোন্নয়নমন্ত্রীকে নির্দেশ দিয়েছিলেন বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। সেই প্রেক্ষিতেই এই বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।



