Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বেঙ্গল টি-টোয়েন্টি লিগ মহিলা ক্রিকেটের সার্বিক উন্নতির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বা মঞ্চ (Bengal T20)।
জয় রাঢ় ও পুরুলিয়ার মহিলা দলের (Bengal T20)
আইপিএল শেষ তবে বাংলার ক্রিকেটপ্রেমীদের নজরে এখন বেঙ্গল টি-টোয়েন্টি লিগ। এই মরশুমে একদম নতুন করে এই লিগের সূচনা হয়। ক্রিকেটের সার্বিক উন্নতির ক্ষেত্রে এই টুর্নামেন্ট সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। এখানেই মেয়েদের বিভাগের খেলা নিয়েও আশাবাদী সকলে (Bengal T20)।
মেয়েদের বিশ্বকাপ জয়ের পর থেকেই মেয়েদের ক্রিকেট নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা বেড়েছে বহুগুণ। তবে এর আগেও বাংলার মুখ বিশ্ব ক্রিকেটে উজ্জ্বল করেছেন ঝুলন গোস্বামী। বল হাতে বিশ্ব ক্রিকেটে নিজের দক্ষতা দেখিয়েছেন এই বাংলার পেসার। ভবিষ্যতে যাতে বাংলা থেকে আরও বেশি করে উঠে আসেন এবং জাতীয় দলে আরও বেশি করে সুযোগ পায় সেই উদ্দেশ্যেই এই লিগের সূচনা।

জমাকল অনুষ্ঠানে সূচনা হয় এই লিগের। সেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ঝুলন গোস্বামী। গত মরশুমে উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলেন বিখ্যাত গায়িকা সুনিধি চৌহান। একের পর এক গানে মাতিয়েছিলেন মঞ্চ। তবে এবার কোনও তারকা ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানে। গতবারের চ্যাম্পিয়ন পুরুষ ও মহিলা দলের ক্যাপ্টেন ট্রফি নিয়ে মাঠে ঢোকেন এই অনুষ্ঠানে।

বেঙ্গল টি২০ লিগে মহিলাদের বিভাগে জয় পেল নোভাস পুরুলিয়া রয়্যালস ও শ্রাচী রাঢ় টাইগার্স। আজ সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে টস জিতে ফিল্ডিং নেয় পুরুলিয়া। কলকাতা রয়্যাল টাইগার্স ২০ ওভারে ৩ উইকেটে ১৩১ রান তোলে। সংস্থিতা বিশ্বাস অপরাজিত ৪৮ ও অধিনায়ক মিতা পাল ৩৭ রান করেন। সুপ্রীতি রায়, রাধিকা কুমারী ও চন্দ্রিমা বিশ্বাস ১টি করে উইকেট নেন। জবাবে বৃষ্টিতে খেলা বন্ধের আগে ১৪ ওভারে ২ উইকেটে ৮৯ রান তুলে ডিএলএস মেথডে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয় নোভাস পুরুলিয়া রয়্যালস। ম্যাচের সেরা ধারা গুজ্জর ৪২ রানে অপরাজিত থাকেন, পায়েল ভাখারিয়া করেন ৩২। তৃষিতা সরকার ও ঝুম্পা রায় নেন ১টি করে উইকেট (Bengal T20)।

আরও পড়ুন: India vs Afghanistan: গিল-রাহুলের জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে ভারত
এদিনের অন্য ম্যাচে শ্রাচী রাঢ় টাইগার্স ৭ উইকেটে হারাল মুর্শিদাবাদ কুইন্সকে। টস জিতে মুর্শিদাবাদকে ব্যাট করতে পাঠায় রাঢ়। মুর্শিদাবাদ ১৩ ওভারে ১ উইকেট হারিয়ে ১২০ রান তোলে। অধিনায়ক তনুশ্রী সরকার ৬৪ ও কাশিশ আগরওয়াল ৪৪ রানে অপরাজিত থাকেন। জবাবে ১১.৫ ওভারে তিন উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রাচী রাঢ় টাইগার্স। বৃষ্টি মাজি করেন সর্বাধিক ৬৭। রূপল তিওয়ারি ঝোড়ো ২৩ রানে অপরাজিত থাকেন। সানায়া মণ্ডল, প্রতিভা রাণা ও জাহ্নবী রাজ পাসোয়ান একটি করে উইকেট পেয়েছেন (Bengal T20)।


