Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: হাইকোর্টে ধাক্কা পুর নিয়োগ দুর্নীতি (Sujit Bose High Court) মামলায় ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজিত বসু এফআইআর খারিজের আবেদন জানানোর পাশাপাশি গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।
দ্রুত শুনানিতে না (Sujit Bose High Court)
মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে (Sujit Bose High Court) বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করেন সুজিত বসুর আইনজীবী। কিন্তু মামলা এবং দ্রুত শুনানির আবেদনে সাড়া দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাও জানিয়ে দিলেন, কোনও শর্টকাট নেই। দ্রুত শুনানির কোনও প্রয়োজন দেখছে না আদালত। কারণ, আবেদনকারী ইতিমধ্যে গ্রেফতার হয়ে গিয়েছেন। নিম্ন আদালতে জামিনের আবেদন করতে সুজিত বসুর আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি। আদালতের নির্দেশ, মামলার শুনানি হবে জুলাই মাসে।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার
গত মে মাসে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। তার পরেই গ্রেফতারির বৈধতাকে চ্যালেঞ্জ করে এবং ইডির এফআইআর বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু বিচারপতি শম্পা দত্ত পালের গ্রীষ্মকালীন অবকাশ বেঞ্চ সুজিত বসুর আবেদনের ভিত্তিতে কোনও অন্তর্বর্তী নির্দেশ দেয়নি।
আরও পড়ুন: Jahangir Khan Arrest: ঝুঁকে গেল ‘পুষ্পা’, পুলিশের জালে জাহাঙ্গীর খান!
আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলাটির শুনানি হবে নিয়মিত বেঞ্চে। একইসঙ্গে গ্রেফতারি সংক্রান্ত সমস্ত তথ্য বিস্তারিতভাবে ইডি-কে আদালতে জমা দেওয়ার নির্দেশ দেন। সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের নিয়মিত বেঞ্চে মামলাটি উঠলে বিচারপতি দ্রুত শুনানির আর্জি খারিজ করে নিম্ন আদালতে জামিনের আবেদন করার নির্দেশ দেন।


