Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: গোপাল শীল, দক্ষিণ চব্বিশ পরগনা: দীর্ঘদিনের জল্পনার (Jahangir Khan Arrest) অবসান। অবশেষে নেপাল সীমান্ত থেকে গ্রেফতার হলেন ফলতা-কাণ্ডে বহুল আলোচিত জাহাঙ্গীর খান। তদন্তকারী সংস্থা এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তাকে কলকাতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
রাজনীতির পরিচিত মুখ জাহাঙ্গীর (Jahangir Khan Arrest)
রাজ্য রাজনীতিতে পরিচিত মুখ জাহাঙ্গীর খান (Jahangir Khan Arrest) অতীতে একাধিকবার প্রকাশ্যে আত্মবিশ্বাসী ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, “পুষ্পা ঝুঁকেগা নেহি”। তবে তদন্তের জাল ক্রমশ শক্ত হওয়ার পর শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়লেন তিনি। উল্লেখ্য, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে তাঁর স্ত্রীর দায়ের করা অভিযোগসহ একাধিক বিষয় নিয়ে তদন্ত চলছিল।
কলকাতায় এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ
তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, কলকাতায় এনে তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হবে। এই গ্রেফতারের ফলে তদন্তে নতুন তথ্য উঠে আসতে পারে বলে মনে করছে তদন্তকারী মহল। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তুমুল চর্চা। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তের পক্ষ থেকে এই গ্রেফতারি নিয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন: Arup Biswas: শতদ্রুর এফআইআর-কে চ্যালেঞ্জ, মেসি বিতর্কে হাইকোর্টের দ্বারস্থ অরূপ বিশ্বাস!
ভোটের লড়াই
ভোটের লড়াইয়ে আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছিলেন জাহাঙ্গীর খান। কিন্তু শেষ মুহূর্তে ফলতার রিপোলিং-এর সময় নাম তুলে নেন তিনি। ভোটের দিন অনেক ভোটারকে বলতে শোনা যায়, এই প্রথম নির্বিঘ্নে ভোট দিলেন তারা। ফলতার জাহাঙ্গীর তারপর থেকেই পলাতক। শেষ পর্যন্ত তাঁকে নেপাল সীমান্ত থেকে আটক করল পুলিশ।


