Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: মাঠ বদলায়, খেলা বদলায় তবে ভারত-পাক ম্যাচের ফল থাকে একই। মেয়েদের টি২০ বিশ্বকাপে পাক বাহিনীর বিরুদ্ধে দাপুটে জয় ভারতের (INDW vs PAKW)।
জয় দিয়ে যাত্রা শুরু ভারতের (INDW vs PAKW)
ক্রিকেটে ভারতের অন্যতম চির প্রতিদ্ধন্ধী হল পাকিস্তান। ভারত পাক মহারণ নিয়ে আলাদাই উত্তেজনা গ্রাস করে সমর্থকদের। এই মহারণ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ থাকে তা নয় বরং সেই উত্তাপ গ্যালারি হয়ে ছড়িয়ে পড়ে মাঠের বাইরেও। ছেলেদের আইসিসি টুর্নামেন্ট হোক বা মেয়েদের ভারত পাক দ্বৈরথ মানেই সেটা হাই ভোল্টেজ ম্যাচ (INDW vs PAKW)।
মেয়েদের ক্রিকেট নিয়ে এখন চর্চা আগের থেকে অনেক বেড়েছে। ২০২৫ সাল ভারতীয় মহিলা দলের জন্য অন্যতম সফল বছর। এই বছরেই ভারতের মেয়েরা বিশ্বজয় করেন আর সেই আনন্দের মেতে উঠেছিল গোটা ভারত। ২০২৫ সালের বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল আর সেই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত (INDW vs PAKW)।
আরও পড়ুন: Cat Pet: পুরুষ না স্ত্রী কোন বিড়াল পুষবেন? সঠিক তথ্য জেনে নিন
ফুটবলের মহারণের পাশাপাশি আজ নজরে ছিল ভারত-পাক মহারণ। তবে টসের সময় আরেকটি বিশেষ দিকেও নজর ছিল ক্রিকেটপ্রেমীদের।।টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। এরপরের ঘটনা নিয়েই ছিল জল্পনা। টসের পর কি পাক অধিনায়কের সঙ্গে করমর্দন করবেন ভারতীয় অধিনায়ক? না, ছেলেদের এশিয়া কাপ থেকে শুরু হওয়া নো-হ্যান্ডশেক নীতি বজায় রেখেই হরমনপ্রীত টসের পর পাক অধিনায়ক ফতিমা সানার সঙ্গে হাত না মিলিয়েই ফিরে যান।
ব্যাট করতে নেমে শুরুতেই আউট হন শেফালী ভর্মা। মাত্র ৬ রানে ফিরে যান তিনি তবে খেলার ভার নিজের কাঁধে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্মৃতি মান্ধানা। বিশ্বমঞ্চে বারবার তিনি নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। দলের বিপদের সময় বারবার ঢাল হয়ে দাঁড়িয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার (INDW vs PAKW)।
৪৪ বলে ৬৮ রানের দুরন্ত ইনিংস খেলেন স্মৃতি। তাঁর ইনিংস সাজানো ছিল ৯টি চার এবং ২টি ছয় দিয়ে। এই ম্যাচে ক্যাপ্টেন্স নক খেলেন হরমনপ্রীত। ৩৬ করে আউট হন তিনি। তবে ঝোড়ো ইনিংস খেলে দলের রান অনেকটাই বাড়িয়ে দেন রিচা শর্মা। ১৭ বলে ৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। ওভার শেষে ভারতের স্কোর দাঁড়ায় ১৭০ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ভাল শুরু করেন তবে গুল ফেরোজা ফেরেন ১২ রানে আর অন্যদিকে আরেক ওপেনার ৩৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন। এরপর পরপর উইকেট পড়তে থাকে ঝড়ের গতিতে। একেকজন আসেন আর ফিরে যান। কারোর যেন রান তোলার কোনও তাড়না নেই। পাকিস্তান বরাবরই মাঠের বাইরেই তর্জন গর্জন করে, মাঠের মধ্যে বারবার ভারতের সামনে ব্যর্থ হয়। ভারতের হয়ে একাই পাক শিবিরে ধস নামান দীপ্তি শর্মা। একাই নেন পাঁচ উইকেট। শ্রী নেন তিন উইকেট। ভারতের বোলারদের দাপটে ৬৪ রানের দাপুটে জয় তুলে নেয় ভারত। টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতে অভিযান শুরু ভারতীয় শিবিরের (INDW vs PAKW)।


