Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: মা-বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার (Onekdin Por 2026) এক আবেগঘন এক উপস্থাপনা ‘অনেকদিন পর’। প্রকাশ্যে এল এই ছবির অফিসিয়াল ট্রেলার। সম্পর্কের গভীরতা, শৈশবের স্মৃতি, পরিবারের বন্ধন এবং জীবনের সেই সমস্ত না বলা মুহূর্ত, যা নিঃশব্দে আমাদের গড়ে তোলে-এই সবকিছুকে ঘিরেই তৈরি হয়েছে এই হৃদয়ছোঁয়া গল্প।
ছবিতে রয়েছেন কারা? (Onekdin Por 2026)
সৌরভ পালোধীর পরিচালনায়, Nideas Productions-এর (Onekdin Por 2026) প্রযোজনায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় ‘অনেকদিন পর’ দর্শকদের সামনে তুলে ধরবে এক আবেগময় পারিবারিক যাত্রা। ছবিতে দেখা যাবে একাধিক প্রতিভাবান শিল্পীর অভিনয়। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন চিত্রাঙ্গদা শতরূপ, বিমল গিরি, দোরিয়া দাস পালোধী, দেবেশ রায় চৌধুরী, বুদ্ধদেব দাস, বিপ্লব বন্দ্যোপাধ্যায়, স্বাতী মুখোপাধ্যায়, সীমা মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, সেঁজুতি মুখোপাধ্যায়, দীপক হালদার, সঞ্জিতা, শুভঙ্কর ঘটক এবং সুপর্ণা দাস।
আরও পড়ুন: Tollywood Reform Committee: টলিপাড়ার সমস্যা মেটাতে নতুন কমিটি, ১৯ সদস্যের কমিটি গঠনের প্রস্তাব
ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সপ্তক সানাই দাস। ট্রেলারে মিলেছে এমন এক গল্পের আভাস, যেখানে ভালোবাসা, পারিবারিক টানাপোড়েন, পুরনো স্মৃতি এবং সম্পর্কের অদৃশ্য বন্ধন নতুন করে অনুভব করার সুযোগ তৈরি করবে। জীবনের ব্যস্ততার মাঝে হারিয়ে যাওয়া আবেগকে আবার ছুঁয়ে দেখার এক সুন্দর আমন্ত্রণ নিয়ে আসছে ‘অনেকদিন পর’। প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ২৬ জুন ২০২৬।


