Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালির উৎসব মানেই জমজমাট খাওয়াদাওয়া (Beguner Malaikari)। আর জামাইষষ্ঠী এলেই শাশুড়ির রান্নাঘরে শুরু হয়ে যায় নানা পদের আয়োজন। জামাইকে আপ্যায়ন করতে ভাত, ডাল, মাছ, মাংসের পাশাপাশি থাকে একাধিক সুস্বাদু নিরামিষ পদও। আর এইবারের জামাইষষ্ঠী তো শনিবার। অনেকেরই নিরামিষ। সেই তালিকায় বেগুনের মালাইকারি হতে পারে এক অন্যরকম চমক।
জমজমাট দুপুরের ভোজ (Beguner Malaikari)
নরম মিষ্টি স্বাদের বেগুন আর নারকেলের দুধের (Beguner Malaikari) মোলায়েম গ্রেভির মেলবন্ধনে তৈরি হয় এই পদ। সাধারণ বেগুনের রান্নাকে একটু রাজকীয় রূপ দেয় মালাইকারির স্বাদ। জামাইষষ্ঠীর মতো বিশেষ দিনে এই পদ পরিবেশন করলে জমে উঠতে পারে দুপুরের ভোজ।
বানাবেন কীভাবে?
বেগুনের মালাইকারি তৈরির জন্য প্রথমে ভালো মানের বেগুন লম্বা করে কেটে নুন-হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হয়। এরপর কড়াইতে সামান্য তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে বা গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা এবং মশলা কষিয়ে নিতে হয়। এরপর নারকেলের দুধ, সামান্য চিনি, নুন ও প্রয়োজন মতো মশলা দিয়ে তৈরি করতে হয় ঝোল। ভাজা বেগুন সেই ঝোলে দিয়ে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যায় সুগন্ধি বেগুনের মালাইকারি।
আরও পড়ুন: Shani Effect: জুলাইয়ে শনির নক্ষত্র পরিবর্তন, ৪ রাশির জীবনে আসতে পারে বড় চ্যালেঞ্জ!
এই রান্নার বিশেষত্ব হল এর হালকা মিষ্টি ও ক্রিমি স্বাদ। গরম ভাত বা লুচির সঙ্গে এই পদ পরিবেশন করা যায়। জামাইষষ্ঠীর দিনে ভালোবাসা দিয়ে তৈরি এমন ঘরোয়া রান্না শুধু স্বাদ নয়, সম্পর্কের উষ্ণতাও বাড়িয়ে দেয়।


