Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: জি-৭ সম্মেলনের মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির খবর সামনে এসেছে। ভারতের বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনাধীন অন্তর্বর্তীকালীন মুক্ত বাণিজ্য চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে(Indo US Agreement )।
বাণিজ্য চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে (Indo US Agreement)
ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত বৈঠকের পর বিশেষ সাংবাদিক বৈঠকে বিদেশ সচিব বিক্রম মিশ্রি বলেন, গত কয়েক মাসে আলোচনা প্রক্রিয়ায় কিছু মতপার্থক্য ও জটিলতা দেখা দিলেও দুই দেশের শীর্ষ নেতৃত্ব পরিস্থিতি সামলে চুক্তিকে এগিয়ে নিয়ে গিয়েছে।
মিশ্রি বলেন, “দেশগুলোর সম্পর্কের ক্ষেত্রে উত্থান-পতন থাকেই। তবে ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে ইতিমধ্যেই উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমরা এখন চুক্তি সম্পন্ন করার শেষ ধাপে রয়েছি।”
সাম্প্রতিক সময়ে উচ্চ শুল্ক আরোপ, রাশিয়ার তেল আমদানি নিয়ে মতভেদ এবং ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুকে ঘিরে দুই দেশের সম্পর্কে কিছুটা চাপ তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে এই অগ্রগতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
বৈঠকের পর ট্রাম্পও ইতিবাচক সুরে কথা বলেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং দুই দেশ একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।
ট্রাম্প মজার ছলে মোদিকে “অত্যন্ত কঠিন আপোষকারী” বলে উল্লেখ করেন এবং বলেন, ভারতীয় কোম্পানিগুলির যুক্তরাষ্ট্রে বড় বিনিয়োগে মোদির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে(Indo US Agreement )।
আরও পড়ুন: 21 July HC: ২১ জুলাই নোটিস হাইকোর্টের: আদালত অবমাননার আইনি জালে মমতা-অভিষেক
বিদেশ মন্ত্রক জানিয়েছে, চুক্তির বাকি কারিগরি বিষয়গুলি চূড়ান্ত করতে আগামী সপ্তাহে মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিসন গ্রিয়ার ভারত সফরে আসবেন(Indo US Agreement )। তাঁর সফরের পরই চুক্তির খসড়া চূড়ান্ত করে আনুষ্ঠানিক স্বাক্ষরের পথ আরও সুগম হতে পারে।



