Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেসের উত্তরের পরে জল্পনা তৈরি হয়েছে রোনাল্ডোকে নিয়ে (Cristiano Ronaldo)।
প্রথম একাদশে অনিশ্চিত সিআর ৭? (Cristiano Ronaldo)
একদিকে বিশ্ব ফুটবল মেসি ম্যানিয়ায় ভুগছে আর অন্যদিকে সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপের পরপর দুই ম্যাচে দাপুটে পারফর্ম করছেন মেসি, এমবাপে, হালান্ডের মোট তারকারা। একদিকে গোল করছেন আবার দলকে জেতাচ্ছেন। এই তিন দলের নকআউটও নিশ্চিত। অন্যদিকে কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচেই আটকে গেছে পর্তুগাল। সেই ম্যাচে রোনাল্ডোর পারফরম্যান্স ছিল হতাশাজনক আর এরপর একের পর এক প্রশ্ন এবং সমালোচনার মুখে পড়তে হয়েছে রোনাল্ডোকে। ব্যর্থতা ফেলে উজবেকিস্তান ম্যাচে ঘুরে দাঁড়াবেন এই অন্যতম সেরা নাকি প্রথম একাদশেই রাখা হবে না তাঁকে? দলের কোচ রবার্তো মার্টিনেসের উত্তরে এই জল্পনা আরও তীব্র হয়েছে (Cristiano Ronaldo)।
পর্তুগাল দল মাঠে নামলে খুব স্বাভাবিকভাবেই সবথেকে বেশি নজরে এবং চর্চায় থাকেন দলের অধিনায়ক রোনাল্ডো। আবার তিনি মন মত পারফর্ম করতে না পারলে সমালোচকরাও ছেড়ে কথা বলেন না। এই অবস্থায় পর্তুগালের দ্বিতীয় ম্যাচ উজবেকিস্তানের সঙ্গে। এই ম্যাচে পর্তুগাল দলের হেড কোচ রোনাল্ডোকে নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি। তিনি জানান, ‘প্রথম একাদশ নিয়ে এখনই কিছু জানাতে পারব না। প্লেয়ারদের সঙ্গেই এই নিয়ে এখনও আলোচনা করা হয়নি।’ এই কথার পর থেকেই বেড়েছে জল্পনা।

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও রোনাল্ডোকে দেখা গেছিল সহজ কিছু সুযোগ মিস করতে। বিশ্বকাপের প্রথম ম্যাচে কঙ্গোর বিরুদ্ধে একাধিকবার সহজ সুযোগ পেয়েও নষ্ট করেন ৪১ বছর বয়সি এই পর্তুগিজ তারকা। তাঁর এই পারফর্ম্যান্সে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্তুগালের অ্যাটাক। তার পরেও কেন পুরো ৯০ মিনিট খেলানো হলো রোনাল্ডোকে, সেই প্রশ্ন তোলেন অনেকে এবং অনেকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে দেন দলের কোচকে। উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাই শুরু থেকে রোনাল্ডোর খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
শুরু ম্যাচে ব্যর্থতার পর দলের কোচকেও পড়তে হয় সমালোচনার মুখে। তবে এসব নিয়ে ম্যাথ ঘামাতে চাইছেন না দলের কোচ। মার্টিনস বলেন, ‘আমরা বিশ্বকাপ খেলছি, তাই স্বাভাবিকভাবেই অনেক চাপ এবং উত্তেজনা থাকবে। এটা খেলারই অংশ। আমরা ইতিবাচক মানসিকতা দেখাতে চাই এবং ম্যাচের জন্য প্রস্তুত থাকতে চাই। কঠিন পরিস্থিতিতে রয়েছি আমরা। তবে দল এখন আগের চেয়েও আরও বেশি ঐক্যবদ্ধ (Cristiano Ronaldo)।’


