Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ, মুর্শিদাবাদ: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি (Humayun Kabir) দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে এবার মুর্শিদাবাদের রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ তাঁকে দু’টি মামলায় তদন্তকারী অফিসারের সামনে হাজির দেওয়ার নোটিশ ধরালো।
হুমায়ুনকে নোটিশ (Humayun Kabir)
মঙ্গলবার বেলা ১১ টা নাগাদ রেজিনগর এবং শক্তিপুর (Humayun Kabir) থানার পুলিশ হুমায়ুনের শক্তিপুরের বাড়িতে পৌঁছে যায়। তবে পুলিশ যখন হুমায়ুনের বাড়িতে যায় সেই সময় নওদার বিধায়ক বাড়িতে ছিলেন না। বিধায়কের অবর্তমানে দুই থানার পুলিশ হুমায়ুনের স্ত্রী মীরা সুলতানাকে নোটিশ ধরিয়ে যায়।
হাজিরার নির্দেশ
মুর্শিদাবাদ পুলিশ জেলার এক আধিকারিক জানিয়েছেন, শক্তিপুর থানায় দায়ের হওয়া সুয়ো মোটো মামলার পরিপ্রেক্ষিতে হুমায়ুনকে শক্তিপুর থানায় তদন্তকারী আধিকারিকের সামনে ৩ জুলাই এবং রেজিনগর থানায় দায়ের হওয়া সুয়ো মোটো মামলার পরিপ্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকের সামনে ৪ জুলাই হাজিরার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Kolkata Police Initiative: নেশা মুক্ত ভারত অভিযানে কলকাতা পুলিশ, পড়ুয়াদের সচেতন করলেন নগরপাল
অভিযোগ উঠেছে ওই রাজনৈতিক জনসভা থেকে হুমায়ুন কবীর শক্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অতনু দাসের উদ্দেশ্যে একাধিক ‘কুকথা’ বলেন। এর পাশাপাশি ওই রাজনৈতিক জনসভা থেকে হুমায়ুন কবীর একাধিক উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন বলেও অভিযোগ উঠেছে।
গত শুক্রবারও রেজিনগর থানার সোমপাড়া এলাকায় অপর একটি রাজনৈতিক জনসভায় হুমায়ুন কবীর একাধিক উস্কানিমূলক এবং প্ররোচনামূলক বক্তব্য রাখেন।
সোমবার রাতে রেজিনগর এবং শক্তিপুর থানার পুলিশ দু’টি রাজনৈতিক জনসভার তিন উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই হুমায়ুন কবীরের বাড়িতে পৌঁছে গেল পুলিশ।


