Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আলিপুর বডি গার্ড লাইন্সে কলকাতা পুলিশের বিশেষ (Kolkata Police Initiative) কর্মসূচি। মাদক বিরোধী সচেতনতায় অভিনব উদ্যোগ কলকাতা পুলিশের! আজ, ৩০শে জুন আলিপুর বডি গার্ড লাইন্সে পালিত হচ্ছে “আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী দিবস”। মাদক রুখতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন স্বয়ং কলকাতা পুলিশের নগরপাল সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সমাজ থেকে মাদকের করাল গ্রাস মুছে ফেলতে এবং পাচার রুখতে এবার কোমর বেঁধে ময়দানে কলকাতা পুলিশ। মঙ্গলবার সকাল ১১টায় আলিপুর বডি গার্ড লাইন্সে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়।
নেশা মুক্ত ভারত অভিযান দিবস (Kolkata Police Initiative)
মাদক বিরোধী দিবস নিয়ে (Kolkata Police Initiative) কলকাতা পুলিশ কমিশনার বলেন, ২৬ জুন, নেশা মুক্ত ভারত অভিযান দিবস আমরা পালন করি। ওই দিন মহরম ছিল। ওই জন্য কোন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই আজ ৩০ তারিখ এই অনুষ্ঠান সম্পন্ন হল। অনেক স্কুলের বাচ্চারা এসেছিল তাদেরকে সচেতন করা হয়েছে এ বিষয়ে। সঙ্গে NGO এসেছিল। নেশা মুক্ত ভারত অভিযান চলছে গভর্টমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে।”
২১ জুলাই পালন করার কথা বলা হচ্ছে তৃণমূলের দুই পক্ষ থেকে, কলকাতা পুলিশ কি পারমিশন দিচ্ছে ?
“ওইখানে 144 থাকে। কোন মিটিং মিছিল ওখানে করা যায় না। ওই অর্ডারটা এখন ওখানে আছে। পারমিশন দেওয়া হবে কিনা বলতে পারবো না। এখন থেকেই। কারণ হচ্ছে – 144 থাকে ওখানে সবসময়। সেই জন্য ওখানে কাউকে পারমিশন দেওয়ার কথা আমরা ভাবছি না। কোনরকম মিটিং মিছিলের-ই পারমিশন আমরা দিচ্ছি না। ওখানে 163 BNS যেটাকে আমরা বলি 144 ধারা জারি থাকে সবসময়।”
আরও পড়ুন: Sikkim Landslide: সিকিমে একাধিক ধস, শিলিগুড়ি-সিকিম যোগাযোগ বিচ্ছিন্ন
অল্টারনেটিভ কোন জায়গার কথা আপনারা বলবেন ??
“যদি ওনারা অ্যাপ্রচ করেন তাহলে ভেবে দেখব।”


