Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: সরকারি হাসপাতালে নার্সদের চেঞ্জিংরুমে স্পাই ক্যামেরা রাখার অভিযোগ হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে (Nurses Safety)। ঘটনায় ব্যপক উত্তেজনা ছড়ায় ইটাহার গ্রামীণ হাসপাতাল চত্বরে। সরকারি প্রতিষ্ঠানে মহিলা কর্মীদের নিরাপত্তা ও অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবিতে হাসপাতালে বিক্ষোভ দেখান নার্সদের পরিজন ও স্থানীয়রা।

নার্সদের অভিযোগ (Nurses Safety)
স্বাস্থ্য দপ্তরের ভিতরে নার্সদের ড্রেসিং রুমে ডঃ বিশ্বজিৎ ঘোষ অনৈতিক ভাবে প্রবেশ করে কলমের মধ্যে গোপন ক্যামেরা রাখেন। বিষয়টি এক নার্সদের নজরে আসে। কিন্তু তখন সেই নার্স বিষয়টি বুঝতে না পেরে কলমটি অভিযুক্ত চিকিৎসককে দিয়ে দেন। পরে হাসপাতালের সমস্ত নার্সরা বিষটি বুঝতে পেরে বিএমওএইচকে জানান।
চিকিৎসকের কঠোর শাস্তি (Nurses Safety)
মঙ্গলবার হাসপাতালের নার্স ও তাদের অভিভাবকরা অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তি ও নিরাপত্তার দাবিতে বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে আসে ইটাহার থানার আইসি অভিষেক তালুকদারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। পরবর্তিতে ঘটনাস্থনে জেলা স্বাস্থ্য আধিকারিক, বিডিও এসে অভিযুক্ত চিকিৎসকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
পাশাপাশি খবর পেয়ে হাসপাতালে যান বিজেপির জেলা সম্পাদিকা সবিতা বর্মন সহ অন্য বিজেপি নেতৃত্বরা। তাঁরার অভিযুক্ত চিকিৎসকের শাস্তির দাবি সহ নার্সদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানান।



