Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতের উত্তর-পূর্বাঞ্চলের অন্যতম সমৃদ্ধ (Naga Food) খাদ্যসংস্কৃতির নাম নাগা খাবার। নাগাল্যান্ডের ঐতিহ্যবাহী নাগা থালি শুধু একটি খাবারের প্লেট নয়, এটি পাহাড়ি জীবনের সরলতা, প্রকৃতির সঙ্গে সম্পর্ক এবং বহু বছরের সংস্কৃতির প্রতিচ্ছবি। স্বাদে ঝাল, স্মোকি প্রাকৃতিক উপকরণের ব্যবহারই নাগা খাবারের বিশেষত্ব।
ভাত প্রিয় নাগাবাসী (Naga Food)
একটি পারফেক্ট নাগা থালি-তে সাধারণত থাকে (Naga Food) ভাত, কারণ ভাতই নাগা খাদ্যসংস্কৃতির প্রধান অংশ। এর সঙ্গে পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের মাংসের পদ। সবচেয়ে জনপ্রিয় হলো স্মোকড পোর্ক। এই মাংসটি বাঁশের কঞ্চি আর স্থানীয় মশলা দিয়ে রান্না করা হয়। এছাড়াও চিকেন, মাছও থাকে নাগাথালিতে।
আর কী কী থাকে? (Naga Food)
নাগা রান্নার অন্যতম আকর্ষণ হলো বাঁশকোঁড়ল বা বাম্বু শুট দিয়ে তৈরি পদ। বাঁশকোঁড়লের টক-মশলাদার স্বাদ খাবারে আলাদা মাত্রা যোগ করে। সঙ্গে থাকে আখুনি বা গাঁজানো সয়াবিন দিয়ে তৈরি একটি বিশেষ উপকরণ। থালিতে পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক-সবজি, যেমন স্থানীয় পাহাড়ি শাক, সেদ্ধ সবজি এবং ঝাল চাটনি। বিশেষ করে নাগা কিং চিলি বা ভূত জলোকিয়া দিয়ে তৈরি চাটনি খাবারে ঝাল ও অনন্য স্বাদ যোগ করে।
নাগা থালির আরেকটি বৈশিষ্ট্য হলো কম তেল ও কম মশলায় রান্না। প্রাকৃতিক স্বাদ বজায় রাখাই এই রান্নার মূল উদ্দেশ্য। মাটির হাঁড়ি, বাঁশ এবং স্থানীয় উপকরণের ব্যবহার নাগা খাবারকে আরও ঐতিহ্যবাহী করে তোলে।


