Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার অন্যতম বৃহৎ পাইকারি বাজার পোস্তায় অশান্তির (Posta Market Closed) জেরে অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোস্তা বাজার মার্চেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বনাথ আগরওয়ালের ওপর হামলা এবং ডিম ছোড়ার ঘটনার প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের কর্তারা।
কী অভিযোগ? (Posta Market Closed)
অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে কয়েকজন মহিলা-সহ (Posta Market Closed) একদল ব্যক্তি ব্যবসায়ী সংগঠনের দফতরে ঢুকে বিশ্বনাথ আগরওয়ালের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এবং মারধরের অভিযোগও ওঠে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে জোড়াবাগান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অ্যাসোসিয়েশনের দাবি
মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দাবি, পোস্তার অন্যান্য ব্যবসায়ী সংগঠন ও ট্রেড ইউনিয়নও এই বন্ধে সমর্থন জানিয়েছে। হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, তার ওপর নজর রাখা হবে। এরপর সর্বসম্মত সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংগঠন।
আরও পড়ুন: Black Chana Brownie: ময়দা ছাড়া সুস্বাদু ব্ল্যাক চানা ব্রাউনি, বানাবেন কীভাবে?
এদিকে, স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ বিশ্বনাথ আগরওয়ালের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুললেও মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনা ঘটিয়ে বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। পরিস্থিতি নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্তের দিকেই এখন নজর ব্যবসায়ী মহলের।


