Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অভ্রদীপ দাস: পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ (Baruipur Case) পরগনার বারুইপুরে ১২ বছর বয়সী এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ এবং তার পরবর্তী সময়ে ঘটে যাওয়া গণহিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করেছে জাতীয় মহিলা কমিশন।
এই নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে কমিশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের DGP এর কাছে আগামী ৭ দিনের মধ্যে একটি বিস্তারিত অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হয়েছে।
কোন বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা ও আপডেট চাওয়া হয়েছে? (Baruipur Case)
- জাতীয় মহিলা কমিশন পুলিশ প্রশাসনের কাছে যে বিষয়গুলির স্পষ্ট ব্যাখ্যা ও আপডেট চেয়েছে,
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা এবং পকসো (Baruipur Case) আইনের উপযুক্ত ধারায় এফআইআর দায়ের করা হয়েছে কি না, তার বিবরণ। একই সাথে ঘটনার সাথে জড়িত সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার এবং তদন্তের বর্তমান অগ্রগতি সম্পর্কে জানাতে বলা হয়েছে। - নাবালিকার মৃত্যুর পর এলাকায় যে গণপিটুনি ও গণহিংসার ঘটনা ঘটেছে, তার তদন্তের অগ্রগতি এবং এই হিংসায় জড়িতদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছে কমিশন।
- আইনশৃঙ্খলারক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে পুলিশের কোনো স্তরে গাফিলতি বা ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে একটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
- সম্পূর্ণ ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একটি পুঙ্খানুপুঙ্খ ফরেনসিক পরীক্ষা এবং ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারটিকে চিকিৎসা, মানসিক ও আইনি সহায়তার পাশাপাশি উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হয়েছে কি না, সেই বিষয়েও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
আরও পড়ুন: Suvendu Adhikari: ড.শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে রাজ্যজুড়ে ১০ হাজার কর্মসূচি শুভেন্দুর
জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, নারী ও শিশুদের বিরুদ্ধে ঘটে যাওয়া যেকোনো অপরাধের ক্ষেত্রে কমিশন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই মামলার ক্ষেত্রেও যাতে আইন অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ এবং সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করা হয়, তার আহ্বান জানিয়েছে কমিশন।
নারীদের নিরাপত্তা ও যেকোনো সহায়তার জন্য জাতীয় মহিলা কমিশনের হেল্পলাইন নম্বর ১৪৪৯০ তে যোগাযোগ করা যাবে।


