Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কেটিভি বাংলা ডিজিটাল : অনন্যা দে: শর্তসাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের তথা কালীঘাট তৃণমূলকে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Calcutta High Court) ব্যবহারের অনুমতি দিল হাইকোর্ট। অ্যাকাউন্ট গুলির প্রতিদিনের লেনদেনের উপর নজরদারি রাখার জন্য স্পেশাল অফিসার হিসেবে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে নিয়োগ করল হাইকোর্ট। প্রতিদিনের খরচ ছাড়া বড় কোনও খরচ করতে স্পেশাল অফিসারের অনুমোদন নিতে হবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। আগামী ২১ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সেই দিন তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দিতে হবে। দলের লোগো এবং আসল মালিকানা কাদের সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বিচারপতির অন্তর্বর্তী নির্দেশ (Calcutta High Court)
মামলাকারীদের অ্যাকাউন্ট পরিচালনা করার অধিকার আছে। আদালত হাইকোর্টের (Calcutta High Court) প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে বিশেষ অফিসার নিয়োগ করছে। তিনি তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের উপর নজর রাখবেন। ওই তিন অ্যাকাউন্টের দলের দুই সিগনেচার অথরিটি এবং শুভাশিস চক্রবর্তীর মধ্যে যে কোনও দু’জনকে চেকে সই করার অনুমতি দিচ্ছে আদালত। তারপর ওই চেকে কাউন্টার সই করবেন স্পেশাল অফিসার। তারপর সেই চেক ব্যাঙ্কে জমা পড়বে। প্রতিদিনের খরচের জন্য এই অ্যাকাউন্ট গুলো থেকে চেক ইস্যু করা যাবে। বড় কোনও খরচের জন্য স্পেশাল অফিসার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের অনুমোদন নিতে হবে।
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নির্দেশ বলবৎ (Calcutta High Court)
আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই তিন অ্যাকাউন্ট সাময়িকভাবে ব্যবহার করা যাবে। এবং ততদিন পর্যন্ত স্পেশাল অফিসার হিসেবে নিযুক্ত থাকবেন প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। তবে তদন্ত যেমন চলছে, তেমন চলবে। পরবর্তী শুনানিতে তদন্তকারী সংস্থাকে তদন্তের অগ্ৰগতি রিপোর্ট জমা দিতে হবে আদালতে। আদালত (Calcutta High Court) তদন্তে কোনরকম হস্তক্ষেপ করবে না। কোন পক্ষকে দলের প্রতীকের মালিকানা দেওয়া হবে বা কারা আসল তৃণমূল, তার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। ২১ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।


