Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবলার লিওনেল মেসির (Messi WC 2026) দীর্ঘ পথচলায় তিনি অনেক চ্যালেঞ্জের মুখেই পড়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি এই দীর্ঘ কেরিয়ারে। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগ থেকে শুরু করে রেকর্ড আটবারের ব্যালন ডি’অর সবই তাঁর দখলে। ক্লাব পর্যায়ে প্রিমিয়ার লিগের বাঘা বাঘা দলকে তিনি হারিয়েছেন। কিন্তু ইংল্যান্ডের জাতীয় দলের বিরুদ্ধে তার খেলা হয়নি। আটলান্টায় ইংল্যান্ড জাতীয় দলের বিপক্ষে প্রথমবার মাঠে নামতে চলেছেন এই ফুটবল জাদুকর।
দীর্ঘ অপেক্ষার অবসান (Messi WC 2026)
সুইজারল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং নরওয়েকে পরাজিত করে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা পাকা করেছে (Messi WC 2026)। তাই অবশেষে ইংলিশদের বিরুদ্ধে লড়াইইয়ে নামবেন মেসি। ৩৯ বছরের মেসির জন্য এটি শুধুই একটি ম্যাচ নয়, বরং তাঁর বর্ণাঢ্য কেরিয়ারের এক ঐতিহাসিক সংযোজন। কাকতালীয়ভাবে, ২০০৫ সালে মেসির আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় দলের হয়ে অভিষেক হয়। তার মাত্র তিন মাস পর আর্জেন্টিনা-ইংল্যান্ড (Messi WC 2026) মুখোমুখি হলেও লাল কার্ডের নিষেধাজ্ঞার কারণে সেই ম্যাচে খেলা হয়নি মেসির। এরপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর, কিন্তু দুই দলের লড়াইয়ের সুযোগ আর আসেনি।
ঐতিহাসিক দ্বৈরথের নতুন অধ্যায় (Messi WC 2026)
চলতি বিশ্বকাপে বিতর্কে জর্জরিত আর্জেন্টিনা (Messi WC 2026)। অন্যদিকে, দুরন্ত ছন্দে রয়েছে ইংল্যান্ড। এই আবহে এই দুই দলের ফুটবল দ্বৈরথ মানেই যেন বাড়তি উত্তেজনা। ১৯৮৬ সালের দিয়াগো মারাদোনার ‘হ্যান্ড অব গড’ থেকে শুরু করে ১৯৯৮ সালের ডেভিড বেকহ্যামের লাল কার্ড, দুই দেশের লড়াইয়ের ইতিহাস রোমাঞ্চকর সব স্মৃতিতে ঘেরা।
মেসির চোখে ‘বিশেষ’ ম্যাচ (Messi WC 2026)
নিজের কেরিয়ারে ইংল্যান্ড ছাড়া প্রায় সব বড় দলের বিপক্ষেই খেলেছেন মেসি (Messi WC 2026)। এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত মেসি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, “ইংল্যান্ডের বিপক্ষে খেলাটা অবশ্যই বিশেষ। তারা বিশ্বের অন্যতম রাজনৈতিক ভাবে শক্তিশালী দেশ, আর এরকম শক্তিশালী দেশের বিরুদ্ধে ম্যাচ সব সময়ই আলাদা। ব্যক্তিগতভাবে এটাই হবে তাদের বিরুদ্ধে আমার প্রথম ম্যাচ।”
আরও পড়ুন: World Cup 2026: টুখেল-বেলিংহ্যাম বিতর্কে মুখ খুললেন হ্যারি কেন!
বিশ্বকাপে মেসির ছন্দ (Messi WC 2026)
চলতি বিশ্বকাপে মেসির পারফরম্যান্সও দুর্দান্ত। এখন পর্যন্ত ৫ ম্যাচে ৮ গোল করে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিলেন। কোয়ার্টার ফাইনালে গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

আটলান্টার এই সেমিফাইনাল কেবল ফাইনালে ওঠার লড়াই নয়, এটি বিশ্ব ফুটবলের ইতিহাসের এক আলোচিত প্রতিদ্বন্দ্বিতায় মেসির প্রথমবার নাম লেখানোর উপলক্ষ। বিশ্ব এখন তাকিয়ে আছে ৩৯ বছর বয়সী এই কিংবদন্তির জাদুর অপেক্ষায়, যিনি আরও একবার প্রমাণ করতে চাইবেন বয়স কেবলই একটি সংখ্যা।



