Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রথযাত্রার দিন থেকেই (Rath Weather) দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ জুড়ে বর্ষার দাপট আরও বেড়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টিতে জনজীবন ব্যাহত হয়েছে। বহু জায়গায় জল জমার পাশাপাশি যান চলাচলেও প্রভাব পড়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত বৃষ্টির এই সক্রিয় পরিস্থিতি আরও কয়েক দিন বজায় থাকবে। ফলে রথযাত্রার আনন্দের মাঝেও আবহাওয়া নিয়ে সতর্ক থাকতে হবে সাধারণ মানুষকে।
কোথায় কোথায় বৃষ্টি? (Rath Weather)
দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, (Rath Weather) উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে জারি হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ দমকা হাওয়ারও পূর্বাভাস রয়েছে, তাই প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।
আরও পড়ুন: Rathayatra: রথের দিন বাড়িতে আনুন এসব জিনিস, বিপদ কাছেও আসবে না!
উত্তরবঙ্গের পরিস্থিতি
অন্যদিকে উত্তরবঙ্গেও পরিস্থিতি উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আগামী কয়েক দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদী সংলগ্ন এলাকায় জলস্তর বৃদ্ধি নিয়ে প্রশাসন নজরদারি বাড়িয়েছে। বিশেষ করে রবিবার ও সোমবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি হয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস।


