Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ফুটবল বিশ্বকাপ একদমই অন্তিম লগ্নে এসে দাঁড়িয়েছে। আর বাকি ফাইনাল ম্যাচ। মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন (WC 2026 Stat)। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ২–১ গোলে জয়ী এই ম্যাচে মেসি নিজে গোল না পেলেও, দলের দুটি গোলের পেছনেই ছিল তার ভূমিকা রয়েছে। এই জয়ের ফলে চলতি বিশ্বকাপে মেসির মোট গোল ৮ এবং অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪-এ।
গোল্ডেন বুট জয়ের দৌড়ে এগিয়ে মেসি (WC 2026 Stat)
শেষ লগ্নে এসে জমে উঠেছে গোল্ডেন বুট জয়ের লড়াই। দৌড়ে ছিলেন মেসি (WC 2026 Stat) এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে দুজনেরই গোলসংখ্যা সমান ৮টি করে। তবে নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। এই হিসেবে এমবাপ্পের ৩টি অ্যাসিস্টের (WC 2026 Stat) বিপরীতে ৪টি অ্যাসিস্ট নিয়ে মেসি তালিকার শীর্ষে অবস্থান করছেন। টুর্নামেন্টের গোল্ডেন বুটের সমীকরণে ইংল্যান্ডের হ্যারি কেন এবং জুড বেলিংহ্যাম ৬টি করে গোল নিয়ে এই তালিকায় আছেন। কিন্তু তাদের জন্য পথ চলা শেষ। মেসির আর্জেন্টিনার (WC 2026 Stat) কাছে সেমিফাইনালে হেরে তারা বিদায় নিয়েছেন।
এমবাপ্পের ফ্রান্সও স্পেনের কাছে সেমিফাইনালে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করেছে। সেক্ষত্রে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে গেলেন মেসি (WC 2026 Stat)। এই পরিসংখ্যানই থাকে তাহলে মেসির হাতেই আবারও উঠতে চলেছে গোল্ডেন বুট। তবে এই পথে এখন বাধা হতে পারেন একমাত্র স্পেনের মিকেল ওইয়ারাসাবাল। এই মুহূর্তে তার গোল সংখ্যা ৫ এবং অ্যাসিস্ট ১। মেসিকে টপকাতে গেলে তাকে ফাইনালে ৪টি গোল করতে হবে। নাহলে এবারও গোল্ডেন বুট মেসির দিকেই যাচ্ছে।
আরও পড়ুন: Argentina vs England: ফকল্যান্ড ইস্যুতে শাস্তির মুখে মেসিরা?
গোল্ডেন বুট প্রতিযোগীদের বর্তমান পরিসংখ্যান (WC 2026 Stat)
নিচের টেবিলে গোল্ডেন বুট জয়ের তালিকায় থাকা খেলোয়াড়দের বর্তমান অবস্থান তুলে ধরা হলো:

শেষ পর্যন্ত গোল্ডেন বুট কি মেসি হাতেই উঠবে তা জানতে অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ বাঁশি বাজা পর্যন্ত। তবে ফাইনাল যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। স্পেনের পরিকল্পিত ফুটবল নাকি আর্জেন্টিনার ঘুরে দাঁড়ানোর মানসিকতা। কে করবে বাজিমাত এখন সেটাই দেখার।



