Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ২০২০ সালে বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনের জেরে পঞ্জাবের বর্তমান মুখ্যমন্ত্রী ভগবন্ত মানসহ আম আদমি পার্টির (AAP) একাধিক নেতার বিরুদ্ধে দাঙ্গার মামলা দায়ের হয়েছিল। চণ্ডীগড় প্রশাসনের দায়ের করা সেই মামলাটি আগেই খারিজ করে দিয়েছিল পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল চণ্ডীগড় প্রশাসন। তবে দেশের সর্বোচ্চ আদালত এই মামলা শুনতে একেবারেই ‘অনিচ্ছুক’ বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে(AAP Case SC)।
প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনওয়াসের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি চণ্ডীগড় প্রশাসনের পক্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল (ASG) এসভি রাজুকে উদ্দেশ্য করে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন।
“মিঃ রাজু, গণতন্ত্রে স্লোগান বা ‘নারেবাজি’ সবাই করে। তিনি (ভগবন্ত মান) এখন একটি দায়িত্বশীল পদে রয়েছেন, আমরা আশা করি তিনি নিজের দায়িত্ব বুঝবেন। এখন সব ঠিক আছে। আপনি যদি গুণাগুণের ভিত্তিতে জোরদার যুক্তি দিতে চান তবেই আমরা শুনব, অন্যথায় আমরা এই মামলায় হস্তক্ষেপ করতে আগ্রহী নই।”
কেন মামলা খারিজ করে হাইকোর্ট? (AAP Case SC)
পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট আগেই জানিয়েছিল যে, আপ নেতাদের বিরুদ্ধে দাঙ্গা (IPC ১৪৭), বেআইনি জমায়েত (IPC ১৪৯) এবং সরকারি কর্মচারীকে মারধর বা বাধা দেওয়ার (IPC ৩৩২ ও ৩৫৩) মতো অভিযোগের কোনো প্রাথমিক ভিত্তি নেই। হাইকোর্টের পর্যবেক্ষণে উঠে আসে:
আপ নেতাদের তরফ থেকে ভিড়কে উসকানি দেওয়ার মতো কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
জনতাকে ছত্রভঙ্গ করতে যখন জলকামান ব্যবহার করা হয়, তখনই ঠেলাঠেলির জেরে ধস্তাধস্তির সৃষ্টি হয়। এটি কোনও পূর্বপরিকল্পিত হামলা ছিল না(AAP Case SC)।
আরও পড়ুন: OnePlus India: ওয়ানপ্লাস কি ভারত ছাড়ছে? গুজব উড়িয়ে মুখ খুলল সংস্থার কর্তৃপক্ষ
নিষেধাজ্ঞা ছিল না (AAP Case SC)
ঘটনার দিন ওই এলাকায় ১৪৪ ধারা জারি থাকার কোনো প্রমাণ মেলেনি, ফলে জমায়েতটি বেআইনি ছিল না। যদিও এএসজি এসভি রাজু আদালতে দাবি করেন যে হাইকোর্ট একটি ‘মিনি ট্রায়াল’ চালিয়ে পুরো মামলাটি বাতিল করে দিয়েছে। তিনি মামলার গভীরতা ও মেরিট নিয়ে সওয়াল করতে চান। তাঁর এই আবেদনের ভিত্তিতে সুপ্রিম কোর্ট আপাতত মামলার শুনানি স্থগিত রেখেছে।



