Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শুক্রবার সকালেই মুর্শিদাবাদে (Murshidabad Rail Accident) এক মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। আজিমগঞ্জ-কাটোয়া রেলশাখার একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি স্কুলভ্যান দুমড়ে-মুচড়ে যায়। এই মর্মান্তিক ঘটনায় তিনজন স্কুলপড়ুয়া-সহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন ছাত্রছাত্রী এবং গাড়ির চালক। তাঁদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং কয়েকজনের অবস্থা এখনও সংকটজনক বলে জানা গিয়েছে।
ঠিক কী হয়েছিল? (Murshidabad Rail Accident)
স্থানীয়দের দাবি, একটি ট্রেন চলে যাওয়ার পর (Murshidabad Rail Accident) রেলগেট খুলে দেওয়া হয়েছিল। সেই সুযোগে স্কুলভ্যানটি রেললাইন পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আরেকটি লোকাল ট্রেন এসে সজোরে ধাক্কা মারে। প্রবল আঘাতে গাড়িটি ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু হয়।
এলাকায় চাঞ্চল্য
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ, রেলকর্তৃপক্ষ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের উদ্ধার করে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুন: Iman Chakraborty: ইমনের বাড়িতে ধুমধাম করে জগন্নাথ পুজো, বিশেষ সাজে সেজে উঠেছেন মহাপ্রভু
কেন এই দুর্ঘটনা?
এই দুর্ঘটনার পর রেলগেট পরিচালনার দায়িত্বে থাকা কর্মীর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্দিষ্ট সময়ে গেট বন্ধ না করায় এই দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ দায়িত্বে গাফিলতির অভিযোগও তুলেছেন। যদিও ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ ও রেল কর্তৃপক্ষ যৌথভাবে তদন্ত শুরু করেছে।


