Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপই ‘কাল’ হল! আর্জেন্টিনা (Argentina Celebration) ফাইনালে ওঠার পর থেকেই মেসি সমর্থকদের সেলিব্রেশন চলছেই। আর মেসিদের জয়ের আনন্দ এক লহমায় পরিণত হলো গভীর শোকে। আর্জেন্টিনার (Argentina Celebration) সেমিফাইনাল জয়ের উল্লাস করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হলো দীপ্ত চৌধুরী নামের এক তরুণের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নেত্রকোনা শহরে।
কী ঘটনা ঘটেছিল? (Argentina Celebration)
ঘটনাটি ঘটেছে গত বুধবার গভীর রাতে। জানা যায়, আর্জেন্টিনা-ইংল্যান্ড (Argentina Celebration) ম্যাচ শেষ হওয়ার পর জয়ের আনন্দে নেত্রকোনার ছোটবাজার এলাকার শহিদ মিনার প্রাঙ্গণে সমর্থকরা মিছিল করেন। নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ২৩ বছর বয়সী দীপ্ত চৌধুরী। বন্ধুদের সঙ্গে ম্যাচ দেখে বাড়ি ফেরার পথে এই মিছিলে সামিল হয়েছিলেন।
উচ্ছ্বসিত দীপ্ত উল্লাসের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে গিয়ে শহিদ মিনার মোড়ের একটি বাড়ির ছাদে উঠেছিলেন। আর সেখানেই ঘটে বিপত্তি। অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। মুহূর্তের মধ্যেই আনন্দঘন পরিবেশের রূপ বদলে বিষাদে পরিণত নেয়। সহপাঠীরা দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেই সময় কর্তব্যরত চিকিৎসক শ্রদ্ধানন্দ নাথ তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার সময় তরুণের নাক-কান দিয়ে রক্ত ঝরছিল এবং দেহ ছিল সম্পূর্ণ অচেতন।
আরও পড়ুন: Argentina: আর্জেন্টিনার জন্য রহস্যময় বোতল!
শোকাহত পরিবার (Argentina Celebration)
মালিনী রোড এলাকার বাসিন্দা দীপ্তের অকাল প্রয়াণে তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবরা গভীর ভাবে শোকাহত। যে তরুণটি কয়েক ঘণ্টা আগেও প্রিয় দলের জয়ের আনন্দে মেতেছিলেন, তাঁর এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না এলাকাবাসী। পুলিশ দেহ উদ্ধার করে শনাক্ত করেছে।
খেলাধুলার উন্মাদনায় মেতে ওঠার সময় এমন অনিচ্ছাকৃত দুর্ঘটনা আরও একাবার প্রমাণ করে দিল আনন্দ উদযাপনের চেয়েও নিজের জীবনের নিরাপত্তা সবার আগে। শুধু জয়ের উল্লাস যে একটি পরিবারের সারা জীবনের কান্না হয়ে উঠবে, তা কে বুঝেছিল! মেধাবী তরুণ দীপ্তের অকাল মৃত্যুতে নেত্রকোনা শহরের বাতাস যেন ভারী হয়ে আছে একরাশ দীর্ঘশ্বাসে।



