Last Updated on [modified_date_only] by Tania Rakshit
ইয়ামাল ও মেসির সেকাল! তখন মেসি বার্সেলোনার স্টার! আর ইয়ামাল ছোট্ট শিশু। তাদের দেখা বার্সেলোনার এক স্টুডিওতে। প্লাস্টিকের ছোট্ট এক বাথটাব তাতে টলটলে জল আর মৃদু আলো (Argentina vs Spain)। সেই জলে হাত দিয়ে খেলছিল এক শিশু। ক্যামেরার লেন্সের ওপারে থাকা হুয়ান মনফোর্ত তখনও কি জানতেন তিনি ইতিহাসের পাতায় এক স্মরণীয় মহূর্ত বন্দি করতে যাচ্ছেন। সেই মুহুর্তে লিওনেল মেসি, (Argentina vs Spain) আর তাঁর কোলে নিশ্চিন্তে থাকা পাঁচ মাস বয়সী শিশু লামিনে ইয়ামাল। সেদিন কে জানত, এই শিশুটিই হয়ে উঠবেন ভবিষ্যতের স্টার?
এক কাকতালীয় ঘটনা (Argentina vs Spain)
সেদিন ছবিটি তোলা হয়েছিল বার্সেলোনা ফাউন্ডেশন ও ‘দিয়ারিও স্পোর্ত’-এর এক দাতব্য ক্যালেন্ডারের অংশ হিসেবে। বার্সার ১২ জন তারকা খেলোয়াড়কে ১২টি শিশুর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছিল, যাতে ইউনিসেফের জন্য কিছু তহবিল সংগ্রহ করা যায়। সেই ক্যালেন্ডারের পাতায় পাতায় ছিল শতশত শিশুর মুখ, যার অধিকাংশই অজানা। কিন্তু নিয়তি অন্যরকমভাবে সাজিয়েছিল ইয়ামালের ভাগ্যকে।
মনফোর্ত-এর অভিজ্ঞতা (Argentina vs Spain)
মেসি-ইয়ামালের মুহূর্ত যে মনফোর্ত সেদিন ক্যামেরাবন্দী করেছিলেন তার স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে সেই অভিজ্ঞতা। তিনি আজও সেই মুহূর্তের কথা মনে করে শিহরিত হন। তাঁর কথায়, “এটি ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন এবং একই সঙ্গে সবচেয়ে অবিশ্বাস্য কাজ। একটা পাঁচ মাসের শিশু আর ২০ বছরের এক লাজুক তরুণ—যাঁরা একে অপরকে চেনেনই না, তাঁদের মধ্যে ওই কোমল মুহূর্তটি তৈরি করা ছিল অসম্ভব চ্যালেঞ্জ।”
মায়ের ভূমিকা (Argentina vs Spain)
ক্যামেরার সামনে নিজের স্বাভাবিক লাজুকতা কাটিয়ে ওই শিশুকে পরম মমতায় জড়িয়ে ধরাটা ছিল মেসির জন্য এক অনন্য পরীক্ষা। আর সেই পরীক্ষায় সফল হয়েছিলেন ইয়ামালের মা শেইলা এবানা। মাতারো শহর থেকে ৪০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এবানা নিয়ে এসেছিলেন ছোট্ট ইয়ামালকে।

ভাগ্যের ফেরে রূপকথা (Argentina vs Spain)
সেই ছবির কপিটি ইয়ামালের পরিবার সযত্নে তুলে রেখেছিল। কিন্তু বছর পেরিয়ে বয়স বাড়ল, বার্সার একাডেমি ‘লা মাসিয়া’য় পা রাখল ইয়ামাল। এরপর যা ঘটল, তা কেবল রূপকথাতেই সম্ভব। ১৫ বছর বয়সে লা লিগায় অভিষেক, ১৬ বছর বয়সে স্পেনের জার্সিতে ইতিহাস গড়া, আর ২০২৪ ইউরোর মঞ্চে ফুটবল বিশ্বের বিস্ময় বালক হয়ে ওঠা লামিনে ইয়ামাল যেন এক স্বপ্নের নাম।
আরও পড়ুন: Argentina FIFA: আর্জেন্টিনার কি শাস্তি হবে? জানাল ফিফা
বাবার স্মৃতিচারণ (Argentina vs Spain)
যখন ইয়ামালের বাবা মৌনির নাসরাউই সোশ্যাল মিডিয়ায় সেই পুরোনো ছবিটি শেয়ার করলেন, পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রইল। লটারিতে জেতার মতো ক্ষীণ সম্ভাবনা বাস্তবে রূপ নিল। যে শিশুটিকে মেসি একদিন স্নান করানোর ভঙ্গিতে কোলে তুলেছিলেন, সেই শিশুটিই এখন বিশ্ব ফুটবলের মহাকাব্য লেখার অপেক্ষায়।



