Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপজয়ীদের জন্য বিশেষ উপহারের আয়োজন করা হল (WC Championship Ring)। ট্রফি এবং সোনার পদকের পাশাপাশি বিশ্বজয়ী দলের ফুটবলার ও কোচিং স্টাফরা এবার থেকে পাবেন বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সূত্রে জানা গেছে, উত্তর আমেরিকার ক্রীড়া সংস্কৃতি থেকে অনুপ্রাণিত হয়েই এই বিশেষ সম্মাননার প্রথা চালু করা হচ্ছে।
কেন এই উপহার? (WC Championship Ring)
সাধারণত এনবিএ বা এনএফএল-এর মতো মার্কিন ক্রীড়া প্রতিযোগিতায় জয়ী দলের সদস্যদের আংটি প্রদানের ঐতিহ্য দীর্ঘদিনের। যেহেতু ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হচ্ছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে, তাই এই আয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বিশ্ব ফুটবলেও এই নতুন উপহার (WC Championship Ring) চালু করা হচ্ছে। ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাইনাল ম্যাচের পর পুরস্কার বিতরণী মঞ্চে প্রতীকীভাবে এই আংটি তুলে দেওয়া হবে। পরবর্তীতে প্রতিটি ফুটবলার ও কোচিং স্টাফের আঙুলের মাপ অনুযায়ী তা স্থায়ীভাবে তৈরি করে দেওয়া হবে।
বাজারে ছাড়া হবে উপহার (WC Championship Ring)
এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে মোট ২,০২৬টি আংটি প্রস্তুত করা হচ্ছে। এর মধ্যে মাত্র ৩০টি আংটি সংরক্ষিত থাকবে বিশ্বচ্যাম্পিয়ন দলের ফুটবলার ও কোচিং স্টাফদের জন্য। এই আংটিগুলো বিশেষভাবে কাস্টমাইজ করা হবে এবং এতে থাকবে আলাদা সিরিয়াল নম্বর। এছাড়া, বাকি ১,৯৯৬টি আংটি সরকারি লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বজুড়ে ফুটবল অনুরাগীদের জন্য বাজারে ছাড়া হবে। ফলে সাধারণ সমর্থকরাও কিনতে পারবে এই উপহার। আংটির নকশায় গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্বকাপের নিজস্বতা, চ্যাম্পিয়ন দলের পরিচিতি, প্রতীক এবং তাদের দলীয় রঙের ওপর।

আরও পড়ুন: Pele Jersey: রেকর্ড দামে বিক্রি হল পেলের ঐতিহাসিক জার্সি
চ্যাম্পিয়নশিপ রিং (WC Championship Ring)
১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং স্পেন মুখোমুখি হবে। যে দলই জিতুক, তারা ইতিহাসের পাতায় প্রথম ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বিজয়ী দল হিসেবে নিজেদের নাম লিখিয়ে ফেলবে। ট্রফি এবং পদকের চিরাচরিত ঐতিহ্যের পাশাপাশি এই রিং ফুটবলারদের ব্যক্তিগত সাফল্যের এক নতুন প্রতীক হয়ে উঠবে, যা ২০২৬ সালের এই বিশ্বকাপকে করে তুলবে আরও স্মরণীয়।
বিশ্ব ফুটবলের এই আধুনিক রূপান্তর ও ঐতিহ্যের মেলবন্ধন ইতিমধ্যেই ক্রীড়ামহলে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। ফুটবলপ্রেমীরা মনে করছেন, এই নতুন সংযোজন বিশ্বকাপ জয়ের মাহাত্ম্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে।



