Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ছাব্বিশের বিধানসভা ভোটের পর থেকেই তৃণমূল (Abhishek Banerjee) শিবিরে ভাঙন। জোড়াফুল শিবির ত্যাগ বা দলত্যাগ নয়, বরং ‘আমরা তৃণমূল’ আর ‘আমরাই তৃণমূল’ নিয়ে টানাপোড়েনের শুরু রাজ্য রাজনীতিতে। ফলস্বরূপ তৃণমূল ভেঙে খানখান।
তিন ভাগে বিভক্ত তৃণমূল (Abhishek Banerjee)
তৃণমূলের নেতারা মূলত তিন ভাগে (Abhishek Banerjee) বিভক্ত। এক, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কালীঘাট তৃণমূল। দুই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিদ্রোহী তৃণমূল শিবির। তিন, এনসিপিআই- যে দলে যোগ দিয়েছেন একাধিক বিক্ষুব্ধ তৃণমূল সাংসদেরা। এই বিদ্রোহীদের বক্তব্যে একাধিকবার উঠে এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের ক্ষোভের কথা। বারংবার নিজের দলের নেতাদের নিশানাতেই বিদ্ধ হয়েছেন অভিষেক। এই বিষয় সম্পর্কে এবার দলত্যাগীদের উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক।
২৪ ঘণ্টায় ইস্তফার চ্যালেঞ্জ (Abhishek Banerjee)
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “৬০ জন এমএলএ গেছে, কিছু মানুষ গেছে, ২০ জন এমপি গেছে। আপনারা এটাই বলছেন তো যে অভিষেক ব্যানার্জী ছেড়ে দিলে আপনারা সবাই চলে আসবেন? আমি মমতা ব্যানার্জীর সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনারা দলে ফিরে আসুন, ২৪ ঘণ্টার মধ্যে আমি নিজের ইস্তফা দিয়ে দেব। আপনারা ৩টের সময় আসুন, আমি ৪টের সময় পদ ছেড়ে দিচ্ছি। কেউ আসবে না, কারণ ওনাদের আসল উদ্দেশ্য বাঁচা, দল করা নয়।”
দলত্যাগীদের কটাক্ষ
এছাড়া, দলত্যাগীদের ভীতু বলেও প্রকাশ্যে কটাক্ষ করেছেন তিনি। অভিষেকের কথায় দলত্যাগীরা নিজেদের পিঠ বাঁচাবার আশায় তাঁকে ‘স্ক্রিপ্ট অনুযায়ী’ নিশানা করছেন বলেও তোপ দাগেন। তিনি চাঁচাছোলা ভাষায় জানান, ইডি, সিবিআই-এর হাত থেকে বাঁচতে এটা তাঁদের পূর্বপরিকল্পনা।

শহীদ স্মরণে
সামনেই ২১ জুলাই। এদিন তৃণমূল কংগ্রেস ১৩ জন শহীদদের স্মরণের ও শ্রদ্ধার উদ্দেশ্যে পালন করে থাকে শহীদ দিবস। তার প্রাক্কালে দলত্যাগীদের বিরুদ্ধে অভিষেকের এই ঘরে ফেরার চ্যালেঞ্জ রাজ্য রাজনীতিতে যে তুমুল শোরগোল ফেলে দিল, তা আর বলার অপেক্ষা রাখে না।


