Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুপর্ণা ঘোষ: এবারের একুশে জুলাইয়ে (Congress 21 July) দেখা গেল সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ছবি। তৃণমূলের অভ্যন্তরীণ দড়ি টানাটানির জেরে শহরের বুকে একাধিক মঞ্চে পালিত হল শহীদ দিবস। তবে এতসবের মাঝেও ১৯৯৩ সালের একুশে জুলাইয়ের রক্তক্ষয়ী ইতিহাসকে সামনে রেখে কংগ্রেসের শহীদ স্মরণ মঞ্চে দেখা গেল মমতার ছবি।
ফিরে দেখা ইতিহাস (Congress 21 July)
সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালে মহাকরণ (Congress 21 July) অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরবর্তীতে সময়ের নিয়মে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গড়ে ওঠে তৃণমূল কংগ্রেস। এরপর বাম সরকারের বিরুদ্ধে একা মমতার দীর্ঘ লড়াই ও মুখ্যমন্ত্রীর কুর্সি দখল। চলতি বছরও বিধানসভা ভোটের আগে শহিদ মিনারের সভায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আক্রমণ করেছিলেন রাহুল গান্ধী। কিন্তু একই জায়গায় শহিদ স্মরণের যে মঞ্চ তৈরি করেছে কংগ্রেস, তাতে ঠাঁই পেয়েছে সেই মমতারই পুরনো ছবি।
আরও পড়ুন: Mamata Banerjee: রামমন্দির প্রণামী লুট নিয়ে বিজেপিকে তোপ মমতার!
মমতাকেই আক্রমণ?
প্রতিবছর তৃণমূলের তরফে ধর্মতলার বুকে আয়োজন করা হয় একুশে জুলাইয়ের। তবে এবারের ছবিটা একেবারে আলাদা। শহরের বুকে এবার শহিদ স্মরণে মোট তিনটি মঞ্চ হয়েছে-একটি ‘মমতাপন্থী তৃণমূলের’, একটি ‘ঋতব্রতপন্থী’দের এবং তৃতীয় মঞ্চটি কংগ্রেসের। এতগুলো বছর বিধানভবনেই শহিদদের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করত কংগ্রেস নেতৃত্ব। কিন্তু এবার তৃণমূলের দড়ি টানাটানির মাঝে বহু বছর পর খোলা আকাশের নিচে শহিদ স্মরণের সাহস দেখিয়েছে কংগ্রেস। এদিন মঞ্চজুড়ে দেখা গেল ৯৩-এর সেই আন্দোলনের নানা মুহূর্ত এবং সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তবে মমতাকে অস্বীকার করতে না পারলেও আক্রমণ করার সুযোগও হাতছাড়া করেনি কংগ্রেস।


