Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুমনা বেরা: হিন্দুত্বের নামে রাজনীতি করছে (Mamata Banerjee) বিজেপি, একুশে জুলাইয়ের ধর্মতলার সমাবেশ থেকে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুধু তাই নয়, দেশের একাধিক মন্দিরের প্রণামী লুট করার গুরুতর অভিযোগ তুললেন মমতা। এরই সঙ্গে বিজেপিকে হারাতে ইন্ডিয়া জোটকে আহ্বান তৃণমূল সুপ্রিমোর।
বিজেপিকে তোপ (Mamata Banerjee)
বাংলায় ক্ষমতায় আসার আগে বিজেপির মূল চাবিকাঠিই (Mamata Banerjee) ছিল ‘হিন্দুত্ব’। ছাব্বিশের পালাবদলের বাংলার মসনদে বসেছে বিজেপি। তারপর প্রথম একুশে জুলাইয়ের মঞ্চ থেকে হিন্দুত্ব ইস্যুতেই বিজেপিকে আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রামমন্দিরের টাকা লুট থেকে মন্দিরে মন্দিরে প্রণামী লুট নিয়ে বিজেপিকে তোপ তৃণমূল সুপ্রিমোর।
রাম মন্দির প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেত্রী বলেন, “বিজেপি ভাবছে প্রণামী বাক্সও তাঁদের সম্পত্তি। রাম মন্দির থেকে পানিহাটি – কী হচ্ছে। ওদিকে দিল্লিতে দেখুন, ছাত্র-যুবদের ওপর অত্যাচার হচ্ছে। যে বেইমানি করবে তাঁকে সমর্থন করার দরকার নেই। দরকার হলে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে আমি নিজে যাব।”
এছাড়াও তিনি বিজেপিকে নিশানা করে বলেন, ”তারগুলো কেটে দিয়েছে তারকাটা বিজেপি পার্টি। গতকাল রাত ১০টায় গুন্ডা পাঠিয়ে ভাঙচুর করেছে। আবার রাত দুটোর সময়ে এসেছে সাউন্ডের কানেকশন কাটতে। বার বার এসে তার কাটতে কাটতে গিয়েছে। সারা রাত জেগে পাহারা দিয়েছে।”
আরও পড়ুন: Mamata Banerjee: ইন্ডিয়া জোট নিয়ে একসঙ্গে চলব: বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের ডাক দিলেন মমতা
একুশের সমাবেশের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে পরবর্তী রাজ্য ও জাতীয় রাজনীতিতে নতুন কোন মোড় আনে, এখন সেটাই দেখার।


