Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: আমেরিকায় পড়তে যাওয়া ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য বড় আপডেট। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলি আন্তর্জাতিক শিক্ষার্থীদের সতর্ক করে ১৫ সেপ্টেম্বরের আগে যুক্তরাষ্ট্রে ফিরে আসার পরামর্শ দিয়েছে, যাতে তারা বিদ্যমান অভিবাসন সুবিধা বজায় রাখতে পারেন(US Student Visa)।
উঠে যাচ্ছে ‘ডিউরেশন অফ স্ট্যাটাস’ (US Student Visa)
ইউএস ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS) দীর্ঘদিনের ‘D/S’ ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট মেয়াদের নিয়ম আনছে। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় তাদের নোটিশে শিক্ষার্থীদের ৮ সেপ্টেম্বর ২০২৬-এর মধ্যেই নিউ ইয়র্কে ফিরে আসার অনুরোধ জানিয়েছে।
নতুন নিয়মে কী কী বদল আসছে?
সর্বোচ্চ ৪ বছর অবস্থান: F-1 (শিক্ষার্থী), J-1 (গবেষক) এবং I (সাংবাদিক) ভিসাধারীদের জন্য যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৪ বছরের অবস্থানসীমা নির্দিষ্ট করা হয়েছে
কমছে
গ্রেস পিরিয়ড: পড়াশোনা শেষ করার পর আমেরিকায় থাকার ‘গ্রেস পিরিয়ড’ ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে
ভিসা এক্সটেনশন: মেয়ার বাড়াতে হলে USCIS-এর কাছে Form I-539 জমা দিয়ে আলাদা অনুমোদন নিতে হবে
পুরানো শিক্ষার্থীরা কী ছাড় পাবেন?
যাঁরা ১৫ সেপ্টেম্বরের আগে D/S নিয়মে যুক্তরাষ্ট্রে প্রবেশ করবেন বা থাকবেন, তাঁরা আই-২০ (Form I-20) বা অনুমোদিত OPT/STEM OPT অনুযায়ী কোর্স শেষ না হওয়া পর্যন্ত থাকতে পারবেন। তবে এটি নতুন নিয়ম কার্যকরের তারিখ থেকে সর্বোচ্চ ৪ বছর এবং কোনোভাবেই ১৪ নভেম্বর ২০৩০ অতিক্রম করতে পারবে না।
কেন তৈরি হয়েছে তীব্র উদ্বেগ? (US Student Visa)
FIIDS-এর নীতি প্রধান খাণ্ডেরাওয়া কান্দ বলেন, “সাধারণত একটি ব্যাচেলর ডিগ্রি শেষ করতে ৫২ মাস এবং পিএইচডি করতে গড়ে ৫.৭ বছর সময় লাগে। মাত্র ৪ বছরের এই নতুন সীমা গবেষণার ক্ষতি করবে এবং শিক্ষার্থীরা মাঝপথেই দেশ ছাড়তে বাধ্য হতে পারেন।”
আরও পড়ুন: CJP Central Dialogue: সিজেপি আন্দোলন ও রাজনৈতিক সংঘাত: ফের আলোচনার বার্তা কেন্দ্রের
বর্তমানে USCIS-এ প্রায় ১১ মিলিয়ন আবেদনের জট রয়েছে(US Student Visa)। এই নতুন ভিসা বিধিনিষেধ ভারতীয় শিক্ষার্থী ও মার্কিন ল্যাবরেটরিগুলোর ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তা তৈরি করেছে।



