Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নেপালের ভয়াবহ হড়পা বান ও বন্যার পর উদ্ধারকাজে (Nepal Flood Rescue) বিদেশি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল নেপাল সরকার। ভারত, চিন, আমেরিকা, ব্রিটেন, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ-একাধিক দেশ উদ্ধারকারী দল পাঠানোর প্রস্তাব দিয়েছিল।
বিদেশি সাহায্যের প্রয়োজন নেই (Nepal Flood Rescue)
কিন্তু নেপালের বিদেশ মন্ত্রকের বক্তব্য (Nepal Flood Rescue) ছিল, এই মুহূর্তে বিদেশি সার্চ অ্যান্ড রেসকিউ টিমের প্রয়োজন নেই। বুধবার নেপালের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লোক বাহাদুর ছেত্রী জানিয়েছিলেন, আন্তর্জাতিক মহলের সাহায্যের প্রস্তাব স্বাভাবিক। তবে নেপালের সেনা, পুলিশ এবং সশস্ত্র পুলিশ বাহিনীই বর্তমানে উদ্ধার ও তল্লাশি অভিযান পরিচালনা করছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার মতো সক্ষমতা তাদের রয়েছে।
অবস্থান বদল (Nepal Flood Rescue)
তবে এই বক্তব্যের ২৪ ঘন্টার মধ্যেই অবস্থান বদল নেপাল সরকারের। উদ্ধারকাজ চলার মাঝেই নিখোঁজ হওয়া বহু বিদেশি নাগরিকের সুরক্ষার তাগিদে বিভিন্ন দেশ নেপালের উপরে চাপ সৃষ্টি করে। আপাতত চারটি দেশ থেকে বিশেষজ্ঞদের অনুমোদন দেওয়া হয়েছে- সেগুলি হলো ভারত, চীন, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: Nepal Flood Update: নেপালে নিখোঁজ বাংলার ৩৫ জন ,কাঠমান্ডু যেতে পারে রাজ্যের বিশেষ দল
গত ২৬ আগস্ট চিন সীমান্ত সংলগ্ন নেপালের রাসুয়া-সহ বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বান আছড়ে পড়ে। নদীর জল এবং ধসের স্রোতে ভেসে যায় বাড়িঘর, রাস্তা ও সেতু। ক্ষতিগ্রস্ত হয় একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। বিপর্যয়ে শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং এখনও বহু মানুষ নিখোঁজ। বিদেশি নাগরিকদেরও একটি বড় অংশের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তৎপর একাধিক দেশের বিদেশ মন্ত্রক।


