Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় দলের পারফরম্যান্সে ক্ষুব্ধ কৃষ্ণমাচারি শ্রীকান্ত। হেড কোচ গৌতম গম্ভীরের কোচিং নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন জাতীয় দলের প্রাক্তন নির্বাচকপ্রধান। প্রশ্ন তুলেছেন দল নির্বাচন নিয়ে। তাঁর বিস্ফোরক অভিযোগ, বৈভব সূর্যবংশী এবং সঞ্জু স্যামসনের পর এবার কেএল রাহুলের কেরিয়ার শেষ করার খেলায় নেমেছেন গম্ভীর। নিজের ইউটিউব চ্যানেলে এই বিষয়ে কড়া সমালোচনা করেছেন ১৯৮৩-র বিশ্বজয়ী দলের তারকা।
শ্রীকান্তর অভিযোগ (Gautam Gambhir)
ওয়ানডে সিরিজে ৩৮৭ রান তাড়া করার সময় কেএল রাহুলকে ৬ নম্বরে নামানো নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর মতে, রাহুল অতীতে বহু ম্যাচ সফলভাবে তাড়া করে জিতিয়েছেন এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে তিনি ৪ নম্বরে ব্যাট করে সফল হয়েছিলেন। অথচ কঠিন পরিস্থিতিতে যখন আস্কিং রেট ১৫-র কাছাকাছি পৌঁছেছিল, তখন তাঁকে ব্যাট করতে পাঠানো হয়। শ্রীকান্তর সরাসরি তোপ, যেভাবে বৈভব এবং সঞ্জুর কেরিয়ার নিয়ে ছেলেখেলা করা হয়েছে, ঠিক একই কায়দায় এবার রাহুলকে কোণঠাসা করার চেষ্টা চলছে (Gautam Gambhir)।
আরও পড়ুন: Cristiano Ronaldo: আর্জেন্টিনা সুবিধা পেয়েছে! সমর্থন রোনাল্ডোর?
পাশাপাশি আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে দলের ব্যর্থতা এবং বৈভব সূর্যবংশীকে নিয়ে ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শ্রীকান্ত। তাঁর অভিযোগ, সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে তাঁকে না খেলিয়ে সরাসরি ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নামানো হয় এবং মাত্র তিনটে ম্যাচ খেলিয়েই তাঁকে আবার বেঞ্চে বসিয়ে দেওয়া হয়।

দলের বর্তমান পরিস্থিতি (Gautam Gambhir)
গত আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর থেকেই টিম ইন্ডিয়ার কম্বিনেশন এবং কোচিং স্টাফের ভূমিকা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। এর পরেই ওয়ানডে সিরিজেও কেএল রাহুলের মতো অভিজ্ঞ ব্যাটারকে সঠিক পজিশনে ব্যবহার না করার ফলে দলের ব্যাটিং বিপর্যয় আরও প্রকট হয়। শ্রীকান্তর এই মন্তব্য ভারতীয় ক্রিকেটে গম্ভীরের কোচিং স্টাইল ও দল নির্বাচন ঘিরে বিতর্ককে আরও উসকে দিল।



