Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ৪ রানে জন্য ইংল্যান্ডের কাছে আটকাতে হলো ভারতকে। তৃতীয় দল হিসেবে ইংল্যান্ড পৌঁছে গেল বিশ্বকাপের সেমিফাইনালে (ICC World Cup)।
বিশ্বকাপে চাপ বাড়লো ভারতের (ICC World Cup)
মেয়েদের বিশ্বকাপে টানা তিন ম্যাচ হেরে চাপে ভারতীয় শিবির। গতকাল ইংল্যান্ডের কাছে হেরে সেমিতে যাওয়ার অঙ্ক কার্যত আরও কঠিন হলো ভারতের। শেষ ওভারে ভারতের দরকার ছিল ১৪ রান। যা বর্তমান দিনে দাঁড়িয়ে খুব একটা কঠিন না বলেই মনে করা হয়। কিন্তু সেই রানের গন্ডি পার করতে পারলো না ভারত। ক্রিজে তখন ছিলেন স্নেহ রানা ও অমনজোৎ কৌর। ইংল্যান্ড দলের হয়ে সেই সময়ে বলে আসে লিন্সে স্মিথ। প্রথম পাঁচ বলে ৫ রানের বেশি না দিয়ে খেলা নিজেদের নাম করেন নেন স্মিথ। শেষ বলে চার রান এলেও ততক্ষণে খেলা ভারতের হাত থেকে বেরিয়ে গেছে (ICC World Cup)।
এই ম্যাচে হার ভারতের কাছে বড় ধাক্কা। সেমিফাইনালে ওঠার অঙ্ক আরও জটিল হয়ে গেল ভারতের জন্য। ম্যাচটি অনুষ্ঠিত হয় ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দলের হয়ে হেথার নাইট দুর্দান্ত শতরান করে দলকে বড় স্কোরে পৌঁছাতে সাহায্য করেন। ভারতীয় ব্যাটাররা লড়াই করলেও শেষ রক্ষা করতে পারেননি।

হেথার নাইটের দুর্দান্ত শতরানের সৌজন্যে ইংল্যান্ড তুলে নেয় ২৮৮ রান ৮ উইকেটে। হেথার ১০৯ রান করেন ৯১ বলে। তার ইনিংস সাজানো ছিল ১৫টি চার ও ১টি ছয়। এ ছাড়া অ্যামি জোন্স ৫৬ রান (৬৮) করেছেন। বিউমন্ট করেন ২২ রান। অধিনায়ক ন্যাট সিভার ব্রান্টও ৩৮ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন দীপ্তি শর্মা। ভারতের হয়ে সফল স্পেল করেন তিনি। দীপ্তি ১০ ওভার বল করে তুলে নেন ৪ উইকেট, ৫১ রান খরচ করে। শ্রীচরণীও নিয়েছেন ২টি উইকেট।

২৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতের শুরুটা খুব একটা ভাল হয় না ভারতের। ৪২ রানে ২ উইকেট হারায় ভারত। এরপর খেলার হাল ধরেন স্মৃতি মান্ধানা ও অধিনায়ক হরমনপ্রীত কৌর। তৃতীয় উইকেটে ১২৫ রানের দুর্দান্ত পার্টনারশিপ গড়েন দুজনে। হরমনপ্রীত ৭০ বলে ৭০ রান করেন, স্মৃতি করেন ৯৪ বলে ৮৮ রান, যার মধ্যে ছিল ৮টি চার। ৫০ রানে মূল্যবান ইনিংস খেলেন দীপ্তি শর্মা।
আরও পড়ুন: Weather: কালীপুজোর দিনে ফের বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গের ৩ জেলায় হলুদ সতর্কতা জারি!
কিন্তু শেষ ওভারে ভারতের জয়ের জন্য দরকার ছিল ১৪ রান। কিন্তু ভারতকে জয় এনে দিতে পারলেন না তখন ক্রিজে থাকা মনজোৎ এবং স্নেহ রানা। ভারত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে থিম যায় ২৮৪ রানে। এই ম্যাচ হেরে বিশ্বকাপে হারের হ্যাটট্রিক করলো ভারত। এই ম্যাচ জিতে তৃতীয় টিম হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইংল্যান্ড (ICC World Cup)। এখন সমর্থকদের মনে একটাই প্রশ্ন ভারতের পক্ষে কি শেষ ছারে যাওয়া কি আর সম্ভব হবে?


