Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দায়িত্ব নেওয়ার পর থেকেই কলকাতার নাগরিক পরিষেবা ও ফুটপাত (Agnimitra Paul) দখলমুক্ত রাখতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার ভোর থেকেই তিনি শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আচমকা পরিদর্শনে বেরিয়ে পড়েন। প্রথমে কলেজ স্ট্রিট, তারপর ধর্মতলা ও পার্ক স্ট্রিটের ফুটপাত ঘুরে দেখে সরাসরি দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখেন।
ফুটপাত আটকে ব্যবসা চলবে না (Agnimitra Paul)
পরিদর্শনের সময় মন্ত্রীর নজরে আসে, অনেক জায়গাতেই (Agnimitra Paul) ফুটপাতের বড় অংশ দখল করে একাধিক সারিতে দোকান বসানো হয়েছে। এতে সাধারণ পথচারীদের চলাচলে চরম সমস্যা তৈরি হচ্ছে। একাধিক দোকানে গিয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ব্যবসা করার অধিকার যেমন রয়েছে, তেমনই সাধারণ মানুষের নির্বিঘ্নে হাঁটার অধিকারও নিশ্চিত করতে হবে। ফুটপাত পুরোপুরি আটকে রেখে ব্যবসা চলবে না বলে কড়া বার্তা দেন তিনি।
আরও পড়ুন: Sonam Wangchuk: ২৪ দিনের অনশনেও অনড় সোনম, মেদান্তে খোঁজ নিতে পৌঁছলেন নাড্ডা
এরপর উপস্থিত পুলিশ আধিকারিকদেরও দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অগ্নিমিত্রা পাল। তাঁর নির্দেশ, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যেখানে একাধিক সারিতে দোকান রয়েছে, সেখানে সব দোকানকে এক লাইনে আনতে হবে। নিয়ম মেনে ব্যবসা চালানোর পাশাপাশি পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
মন্ত্রী আরও জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুজোর আগে কোনও হকারকে উচ্ছেদ করা হবে না। তবে সেই সুযোগ নিয়ে কেউ যেন ফুটপাত পুরোপুরি দখল না করেন, সেদিকেও কড়া নজর রাখা হবে। প্রশাসনের লক্ষ্য ব্যবসায়ীদের জীবিকা বজায় রাখা এবং একই সঙ্গে শহরের ফুটপাতকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলা। এই অভিযান আগামী দিনেও চলবে বলেই ইঙ্গিত দিয়েছেন তিনি।


