Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: কলেজ স্ট্রিট কে সুন্দর করে সাজানোর লক্ষ্যে আজ সকালে পরিদর্শন করলেন পুরো নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাথে উপস্থিত ছিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে ও অন্যান্য অফিসার ও পুলিশ আধিকারিকরা। কলেজস্ট্রিটের কিছু রাস্তা কে চিহ্নিতকরণ করা হয়েছে করা হয়েছে যেটা নো ভিকেল জোন করা হবে যেখানে শুধু সাইকেল চলবে (College Street)।
জানালেন অগ্নিমিত্রা পাল (College Street)
পুরো কলেজ স্ট্রিট কে বন্ধ করা যাবে না কেননা অনেক স্কুল-কলেজ রয়েছে এখানে এবং কলেজটিতে যে দোকানগুলো আছে বইয়ের সেই দোকানগুলো কেউ চিহ্নিত করা হয়েছে যেগুলো সুন্দর করে গড়ে তোলা হবে এখানে বইয়ের দোকান ছাড়া অন্য কোন দোকান থাকবে না, বলে জানালেন অগ্নিমিত্রা পাল।
আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
কলেজ স্ট্রিট বইপ্রেমীদের প্রাণকেন্দ্র, তারা এই খবর পেয়ে ভীষণ খুশি এবং আনন্দিত, নতুন সকারের ওপর ভরসা দিনের দিনের বৃদ্ধি পাচ্ছে। কলকাতার প্রাণ, সংস্কৃতির কেন্দ্রবিন্দু এবং বিশ্বের অন্যতম বৃহত্তম সেকেন্ড-হ্যান্ড বইয়ের বাজার কলেজ স্ট্রিট।

নগরোন্নয়ন (College Street)
শতাব্দীর পর শতাব্দী ধরে এই বইপাড়া শুধু বই কেনাবেচার জায়গা নয়, বরং চিন্তা, সাহিত্য, রাজনীতি, দর্শন এবং বুদ্ধিবৃত্তিক আলোচনার এক অনন্য মিলনক্ষেত্র। সেই ঐতিহ্যকে আরও আধুনিক, আন্তর্জাতিক মানের এবং পরিবেশবান্ধব রূপ দিতে বড়সড় পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
ডিজিটাল যুগে বইয়ের গুরুত্ব (College Street)
বর্তমান সময়ে মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ডিজিটাল বিনোদনের কারণে বই পড়ার অভ্যাস ক্রমশ কমছে। বিশেষ করে তরুণ প্রজন্মের বড় অংশই দিনের অধিকাংশ সময় মোবাইল স্ক্রিনে কাটাচ্ছে। এই পরিস্থিতিতে বইয়ের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে পরিবেশের পরিবর্তন অত্যন্ত জরুরি বলে মনে করছে রাজ্য সরকার।

পাঠাভ্যাস ফিরিয়ে আনাই মূল লক্ষ্য
আজকের ডিজিটাল যুগে তথ্য হাতের মুঠোয় এলেও বইয়ের গভীরতা, চিন্তার বিস্তার এবং জ্ঞানের পরিধির কোনও বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও মননশীল সমাজ গঠনের জন্য বইপড়া এখনও সবচেয়ে কার্যকর মাধ্যম। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে শুধু কলেজ স্ট্রিটের সৌন্দর্যই বাড়বে না, বরং নতুন প্রজন্মের মধ্যে বইয়ের প্রতি আগ্রহও বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই।



