Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: বিশ্বকাপ শেষ। স্পেন চ্যাম্পিয়ন। তারা দেশে ফিরে সেলিব্রেশন মুডে রয়েছেন। কিন্তু এর মধ্যেই ফিফার (FIFA Argentina) একটা সিদ্ধান্ত তাদের সেই সেলিব্রেশন মুড খারাপ করার জন্য যথেষ্ট। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার ফুটবলারদের মেজাজ হারনোর বিষয় সকলেরই জানা। ফাইনাল ম্যাচের শেষে স্পেনের ফুটবলারদের ওপরে হাত তোলেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। তাঁর জন্য যথাযথ ভাবেই লাল কার্ড দেখানো হয় তাঁকে। কিন্তু সেই কার্ড তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ফিফার পক্ষ থেকে। আর এই সিদ্ধান্ত নিয়ে ফের একবার বিতর্ক শুরু। আর্জেন্টিনাকে কি বিশেষ সুবিধা পাচ্ছে ফিফা থেকে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে আন্তর্জাতিক ফুটবলে।
কী হয়েছিল? (FIFA Argentina)
ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর ফিফার (FIFA Argentina) অফিশিয়াল ওয়েবসাইট থেকে প্রকাশিত হয়, পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই তথ্য ওয়েবসাইট থেকে মুছে ফেলা হয়। ফিফার পক্ষ থেকে পরে জানানো হয়, প্রযুক্তিগত সমস্যার জন্য ওয়েবসাইটে ভুল তথ্য প্রকাশিত হয়েছিল। তবে ফিফার এই ব্যাখ্যা নিয়ে ফুটবল মহলে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
আরও পড়ুন: Argentina Messi: আর্জেন্টিনা শিবিরে কি অন্তর্দ্বন্দ্ব?
স্পেনের বিরুদ্ধে ফাইনালে পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নামেন পারেদেস। শুরু থেকেই মেজাজ হারাচ্ছিলেন তিনি। তাঁর ফিজিক্যাল ফুটবল খেলার ধরন নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। ম্যাচের অতিরিক্ত সময়ে স্পেনের খেলোয়াড়দের সঙ্গে তাঁর হাতাহাতি। যার নিন্দা করেছে সকলেই। ম্যাচ শেষের পরেও তিনি মেজাজ ধরে রাখতে পারেননি। বদলায়নি তাঁর আচরণও। এত বিতর্কের পরেও তাঁর নিজের আচরণের জন্য কোনও অনুশোচনা বা ক্ষমা চাইতে তাঁকে দেখা যায়নি।

ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন (FIFA Argentina)
অনেকেই মনে করেন, গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম আচরণের পরেও পেরেদেসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি ফিফার পক্ষ থেকে। এরপরই ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার নিরপেক্ষতা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এর আগেও একাধিকবার ফিফার বিরুদ্ধে অভিযোগ উঠেছে আর্জেন্টিনাকে সুবিধা দেওয়া নিয়ে। পারেদেসের এই লাল কার্ড তুলে নেওয়ার বিষয়টি সেই বিতর্ককে আরও বহুগুণ বাড়িয়ে দিল। বিশ্বকাপ শেষ কিন্তু ফিফার স্বচ্ছতা নিয়ে বিতর্ক অব্যাহত।



