Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতার আকাশ আজ মেঘলা! হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের (Weather Alert)। দক্ষিণ ২৪ পরগনাসহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ ও মুষলধারে বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট। আজকের আবহাওয়া আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Alert)
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার ক্ষেত্রেই আজ আকাশ মূলত মেঘলা থাকবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।
জেলায় কি পরিস্থিতি (Weather Alert)
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ তীব্র বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কি পরিস্থিতি
দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বজ্রপাতের ঝুঁকি থাকবে আজ সারাদিন ও নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থাকায় সবাইকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর (Weather Alert)
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্তের পাশাপাশি মোট ৫ টি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। সেই সঙ্গেই মৌসুমী অক্ষরেখাও সক্রিয় আছে। এর জেরে একদিকে যেমন বৃষ্টি বাড়ছে, তেমনই আবার কোথাও কোথাও ঝড়েরও দেখা মিলছে।
ভারী বৃষ্টির সম্ভাবনা (Weather Alert)
আগামীকালও ঝড়বৃষ্টির ধারা বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিও। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

কতদিন এই আবহাওয়া থাকবে? (Weather Alert)
জানা গিয়েছে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড়বৃষ্টির এই সিলসিলা চলবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৬ জুলাই পর্যন্ত এই রকম আবহাওয়া থাকতে পারে।
কলকাতা আবহাওয়া কেমন (Weather Alert)
আজ ভোর থেকে শহর কলকাতায় বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, মাঝেমধ্যে সূর্যের দেখা পাওয়া গেলেও বৃষ্টি থেকে রেহাই মিলবে না। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭ শতাংশ পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে বৃষ্টি হলেও বজায় থাকবে অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহাওয়া (Weather Alert)
উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। আপাতত তা অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। উত্তরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে পরিস্থিতির বদল হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আগামী মঙ্গলবার আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। উত্তরবঙ্গে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে।
আরো পড়ুন: Mandirbazar: স্বনির্ভর গোষ্ঠী নিয়ে বিস্ফোরক অভিযোগে সরগরম
সব মিলিয়ে, উত্তর থেকে দক্ষিণ বঙ্গে আপাতত ঝড়বৃষ্টি চলবে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে প্রায় এই একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার অবধি বৃষ্টি চলতে পারে।



