Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্যাংকক থেকে বুধবার কলকাতা বিমানবন্দরে অবতরণ করে একটি বিমান। সেখানেই ছিলেন ধৃত যাত্রী (Kolkata Airport)। গ্রিন চ্যানেল পার করার সময় তাঁর লাগেজের ভিতর থেকে নড়াচড়ার শব্ধ মেলে। তখনই সন্দেহ হয়। এরপরই কলকাতা বিমানবন্দরে শুল্ক দফরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকরা ওই যাত্রীকে আটক করে।

কতগুলো কচ্ছপ মেলে? (Kolkata Airport)
তারপর তল্লাশি চালায় ব্যাগের মধ্যে। তখনই ৭০৭টি জীবিত কচ্ছপ উদ্ধার হয়। জানা যাচ্ছে এই কচ্ছপগুলি ‘রেড ইয়াড স্লাইডার’ প্রজাতির। বন্যপ্রাণ প্রচারের অভিযোগে ওই যাত্রীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। এই জীবিত কচ্ছপ কোথা থেকে এনেছে এবং কোথায় বাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হত সমস্ত বিষয়ে তদন্তে নেমেছে শুল্ক দফতরের আধিকারিকরা।
‘রেড-ইয়ার স্লাইডার’ কেন গুরুত্বপূর্ণ? (Kolkata Airport)
রেড-ইয়ার স্লাইডার মূলত উত্তর আমেরিকার একটি কচ্ছপ প্রজাতি। বিশ্বের বিভিন্ন দেশে এগুলিকে পোষ্য হিসেবে বিক্রি করা হলেও নিয়ন্ত্রণহীনভাবে ছেড়ে দিলে স্থানীয় বাস্তুতন্ত্রের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই কারণে বহু দেশে এই প্রজাতির আমদানি ও বাণিজ্যের উপর কঠোর নজরদারি রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের কচ্ছপের অবৈধ বাণিজ্য শুধু পরিবেশের জন্য নয়, জীববৈচিত্র্যের ক্ষেত্রেও বড় হুমকি তৈরি করতে পারে।

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
বন্যপ্রাণ পাচারের নজির
গত কয়েক বছরে কলকাতা বিমানবন্দর দিয়ে বিদেশ থেকে বিরল প্রজাতির সাপ, টিকটিকি, পাখি, কচ্ছপ-সহ নানা বন্যপ্রাণ পাচারের একাধিক ঘটনা সামনে এসেছে। পাচারকারীরা প্রায়ই লাগেজের গোপন অংশ বা বিশেষভাবে তৈরি বাক্স ব্যবহার করে জীবন্ত প্রাণী পাচারের চেষ্টা করে। শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স ইউনিট নিয়মিত নজরদারি চালানোর ফলে এমন বহু পাচারের চেষ্টা ব্যর্থ হয়েছে।



