Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শ্রাবণ মাসকে হিন্দু ধর্মে ভগবান শিবের (Shiva Puja) আরাধনার অন্যতম পবিত্র সময় হিসেবে ধরা হয়। বিশ্বাস করা হয়, এই মাসে নিষ্ঠার সঙ্গে শিবপুজো করলে জীবনের নানা বাধা দূর হয় এবং সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ করা যায়। বিশেষ করে শ্রাবণের প্রতিটি সোমবারের আলাদা মাহাত্ম্য রয়েছে। শাস্ত্রমতে, এই পাঁচটি সোমবারে ভিন্ন ভিন্ন উপাচার দিয়ে মহাদেবের পুজো করলে বিশেষ আশীর্বাদ লাভের সম্ভাবনা বাড়ে।
কোন সোমবারে কী অর্পণ? (Shiva Puja)
- শ্রাবণের প্রথম সোমবার শিবলিঙ্গে অখণ্ড চাল অর্পণ করার (Shiva Puja) রীতি প্রচলিত। এটি সংসারে শান্তি, শুভ শক্তি ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। দ্বিতীয় সোমবার কালো তিল নিবেদন করা শুভ। বিশ্বাস, এর মাধ্যমে জীবনের অশুভ প্রভাব কমে এবং মানসিক স্থিরতা বৃদ্ধি পায়।
- তৃতীয় সোমবার শিবলিঙ্গে গোটা মুগ ডাল অর্পণ করার বিধান রয়েছে। এই উপাচার সুস্বাস্থ্য, কর্মজীবনের উন্নতি এবং পরিবারের কল্যাণ কামনায় উৎসর্গ করা হয়। চতুর্থ সোমবার মহাদেবকে যব নিবেদন করলে জীবনের প্রতিবন্ধকতা দূর হয় এবং অর্থনৈতিক স্থিতি বজায় থাকে বলে অনেকের বিশ্বাস।
- শ্রাবণের শেষ বা পঞ্চম সোমবার শিবলিঙ্গে ছোলার ছাতু অর্পণ করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই নিবেদন ভক্তের মনোবাসনা পূরণ, পারিবারিক সুখ এবং দীর্ঘস্থায়ী সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচিত হয়।
আরও পড়ুন: Bigg Boss: সলমন থেকে সৌরভ, তারকাখচিত ‘বিগ বস ২০’ নিয়ে বড় ঘোষণা!
তবে শুধু উপাচার নিবেদন করাই নয়, আন্তরিক ভক্তি, শুদ্ধ মন এবং সৎ আচরণও শিবপুজোর গুরুত্বপূর্ণ অংশ। অনেকেই এই দিন উপবাস পালন করেন, ‘ওঁ নমঃ শিবায়’ মন্ত্র জপ করেন এবং বিল্বপত্র, জল ও দুধ দিয়ে অভিষেক করেন। ভক্তদের বিশ্বাস, শ্রাবণের প্রতিটি সোমবার ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন এবং জীবনের নানা সংকট কাটিয়ে আশীর্বাদ প্রদান করেন।


